কল্পনা করুন, বহু বছরের পরিচিত একটি টফি হঠাৎ ইতালির স্বাদে হাজির! আর সেই চমকের নেপথ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটি মিম। (Parle Melody) ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ভারতের জনপ্রিয় ক্যান্ডি ব্র্যান্ড পারলে বাজারে আনল সীমিত সংস্করণের (Limited Edition) Tiramisu Flavour Melody। নতুন এই ক্যান্ডির থিম—ভারত-ইতালি বন্ধুত্ব। আর এই লঞ্চ ঘিরেই ফের আলোচনায় ভাইরাল #Melodi ট্রেন্ড।
Parle Melody: ভাইরাল ‘#Melodi’ ট্রেন্ডকে হাতিয়ার করল পারলে
দীর্ঘদিন ধরেই ‘Melody’ ক্যান্ডি পরিচিত তার চকলেট-কারামেল স্বাদ এবং জনপ্রিয় শ্লোগান “মেলোডি ইতনি চকোলেটি কিয়ু হে?”-এর জন্য। তবে ২০২৩ সাল থেকে ‘Melody’ নামটি নতুন অর্থ পায় সোশ্যাল মিডিয়ায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র নাম মিলিয়ে তৈরি হয় #Melodi হ্যাশট্যাগ, যা দ্রুত ভাইরাল মিমে পরিণত হয়।
COP28-এ আরও জনপ্রিয় হয় মিম
দুবাইয়ে অনুষ্ঠিত COP28 Climate Summit-এ জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন #Melodi। এরপরই এই মিম আন্তর্জাতিক স্তরেও ব্যাপক জনপ্রিয়তা পায়।
Parle Melody: কেন বেছে নেওয়া হল তিরামিসু?
পারলের নতুন ফ্লেভার হিসেবে বেছে নেওয়া হয়েছে তিরামিসু, যা ইতালির অন্যতম জনপ্রিয় ডেজার্ট এবং উত্তর-পূর্ব ইতালির ভেনেতো অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টি হিসেবে পরিচিত। ইতালির স্বাদকে ‘Melody’-র সঙ্গে মিলিয়ে ভারত-ইতালি বন্ধুত্বের বার্তাই তুলে ধরেছে সংস্থা। নতুন প্যাকেটেও স্পষ্টভাবে লেখা রয়েছে “Celebrating India-Italy Friendship”।
Parle Melody: এখন শুধু Blinkit-এ, প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া
ফ্রেন্ডশিপ ডে অর্থাৎ ২রা আগস্ট এই বিশেষ সংস্করণের ক্যান্ডি লঞ্চ হয়েছে এবং আপাতত শুধুমাত্র Blinkit-এ পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রামের palateportraits নামের একটি অ্যাকাউন্ট প্রথম এই ক্যান্ডির ছবি শেয়ার করে। পোস্টটি ইতিমধ্যেই ৯৮ হাজারেরও বেশি লাইক পেয়েছে।
Parle Melody launches the limited edition Tiramisu flavour to celebrate India-Italy Friendship. 🇮🇳🇮🇹 pic.twitter.com/ot2lvhFx44
— Vedvrat (@I_am_Vedvrat) August 2, 2026
কমেন্টে একজন লিখেছেন, “Now it’s not Melody, it’s Meloni!”। আরেকজনের মন্তব্য, “মেলোডি জানে তারা কি করতে চলেছে” , কেউ আবার লিখেছেন, “মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সার্ভিস এবং লিডারশিপ—সব টিমই একসঙ্গে দুর্দান্ত কাজ করেছে।” অনেকেই মনে করছেন, ভাইরাল ইন্টারনেট ট্রেন্ডকে কাজে লাগিয়ে (Parle Melody) পারলে এক অসাধারণ মার্কেটিং কৌশলের পরিচয় দিয়েছে। যদিও এই তিরামিসু ফ্লেভার ভবিষ্যতে স্থায়ীভাবে বাজারে থাকবে কি না, তা এখনও জানায়নি সংস্থা। তবে লঞ্চের পর থেকেই ‘মেলোডি’ যে আবার নতুন করে আলোচনার কেন্দ্রে, তা বলাই যায়।
২০২৭ ভোটের আগে BSP থেকে বহিষ্কৃত আকাশ আনন্দের শ্বশুর অশোক সিদ্ধার্থ









