[ছবি:এক্স]
গত নভেম্বরে বিহারের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল ‘ভোট কুশলী’ (Prashant Kishore) প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি।নয় মাসের মাথাতেই ফের চমকপ্রদ প্রত্যাবর্তন। বিহারের বাঁকিপুর কেন্দ্রের উপ-নির্বাচনে ১৯ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন (Prashant Kishore) প্রশান্ত কিশোর। বাঁকিপুরের বিধায়ক ছিলেন নিতিন নবীন।
“Won't make grand promises.
— News Arena India (@NewsArenaIndia) August 3, 2026
By becoming MLA I can't transform Bankipur to Bangalore overnight; but will give my best.”
– Jan Suraaj candidate Prashant Kishor pic.twitter.com/2BFtBvAQjy
কেন হল উপনির্বাচন?
কয়েকমাস আগে জাতীয় সভাপতি করে ও পরে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয় বিজেপি। সেই কারণে আসনটি খালি হলে উপ-নির্বাচন করতে হয়। দাীর্ঘ বছর ধরেই ওই আসনটি বিজেপির দখলে ছিলো। প্রার্থী না-হলেও এই আসনের মুখ ছিলেন নিতিন নবীনই।
“Won't make grand promises.
— News Arena India (@NewsArenaIndia) August 3, 2026
By becoming MLA I can't transform Bankipur to Bangalore overnight; but will give my best.”
– Jan Suraaj candidate Prashant Kishor pic.twitter.com/2BFtBvAQjy
উপনির্বাচনের এই ফল শুধু একটি আসনের লড়াই নয়, বিহার রাজ্যের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও বড় রাজনৈতিক বার্তা বহন করছে বলে দাবি করলেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা (Prashant Kishore) প্রশান্ত কিশোর। ১৯ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে হারিয়ে তিনি বলেন, বিহারের মানুষ উন্নত শিক্ষা, কর্মসংস্থান এবং সক্ষম নেতৃত্বের পক্ষে রায় দিয়েছেন।
Prashant Kishore: ‘বিজেপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশে স্পষ্ট বার্তা’
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের ‘ভোট কুশলী’ প্রশান্ত কিশোর সরাসরি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে আক্রমণ করেন। তাঁর দাবি, বাঁকিপুরের এই ফল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দিল যে বিহারের জন্য আরও দক্ষ নেতৃত্ব প্রয়োজন। যদিও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে NDA সরকার ক্ষমতায় বহাল থাকবে, তবুও এই উপনির্বাচনের ফল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
Prashant Kishore: শিক্ষা, কর্মসংস্থান ও পরিযায়ী সমস্যা তুলে ধরলেন
“Ruling party matters more than a strong opposition.
— News Arena India (@NewsArenaIndia) August 3, 2026
I urge people to vote for BJP if Centre and state govt work together to stop migration.”
– Jan Suraaj Party Chief Prashant Kishor after poll victory pic.twitter.com/ZQqRerRmXI
প্রশান্ত কিশোর পেয়েছেন ৬৪১৫১ হাজার ভোট। নীরজ ৪৪৮২৭ হাজার আর ১৪২৭৩ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিহারের প্রাক্তন শাসকদল RJD-র প্রার্থী রেখা কুমারী। প্রশান্ত কিশোর বলেন, “এই নির্বাচন শুধু একজন বিধায়ক বেছে নেওয়ার জন্য নয়। বিহারের মানুষ এমন একজন মুখ্যমন্ত্রী চান, যিনি উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। মানুষ সেই বার্তাই দিয়েছেন।” পাশাপাশি তিনি তাঁকে ভোট দেওয়া সকলকে ধন্যবাদ জানান এবং যাঁরা সমর্থন করেননি, তাঁদেরও আস্থা অর্জনের চেষ্টা করবেন বলে জানান। তাঁর কথায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিহার ভালো নেতৃত্ব পাক। রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের প্রবণতা বন্ধ হওয়া দরকার।”
বাঁকিপুর-ধারাবাহিকতার ছেদ
নীতিন নবীনের আগে তাঁর বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা ২০০৬ সালের উপনির্বাচনে পাটনা পশ্চিম কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ২০০৮ সালের সীমানা পুনর্নির্ধারণের পর নীতিন নবীন বাঁকিপুর কেন্দ্রে চলে আসেন এবং ২০১০, ২০১৫, ২০২০ ও ২০২৫-সহ টানা পাঁচটি বিধানসভা নির্বাচনে জয় ধরে রাখেন। এবার সেই আসনেই উপনির্বাচনে (Prashant Kishore) প্রশান্ত কিশোর জয়ী হওয়ায় বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
‘মেলোডি’ এখন ‘মেলোদি’! মোদি-মেলোনি ট্রেন্ডে তিরামিসু ফ্লেভারের চমক পারলের











1 thought on “বাঁকিপুরে বাজিমাত প্রশান্ত কিশোরের, ১৯ হাজারেরও বেশি ভোটে জয়ী ‘ভোট কুশলী’”