রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পাঞ্জাবের মাদকবিরোধী কর্মী, ফেসবুক লাইভে ক্যামেরা বন্দি সে দৃশ্য!

Published on: October 13, 2026
parvinder singh jhota murder
---Advertisement---

প্রকাশ্যে পাঞ্জাবের রাস্তায় খুন হলেন মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিং ঝোটা। ফেসবুক লাইভে ক্যামেরা বন্দি হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। পাঞ্জাবের মনসা জেলায় একটি ওষুধের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে তিনি ওষুধের দোকানে অবৈধ মাদক বিক্রির প্রতিবাদ করে আসছিলেন। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (parvinder singh jhota murder)।

parvinder singh jhota murder: গুলিতে ঝাঁঝরা পরবিন্দর সিং ঝোটা

পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের মনসা জেলায় এক ওষুধের দোকানে দাঁড়িয়ে এক দোকানদারকে জিজ্ঞাসা করছিলেন পারবিন্দর। সেই সময় গোটা ঘটনাটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করেন। লাইভ চলাকলীনই মাত্র ৫ মিনিটের মধ্যেই এই ঘটনা ঘটে। ভিডিয়োতে দেখা যায়, দোকানদারের হাতে একটি পিস্তল রয়েছে এবং দুজনের মধ্যে তীব্র বচসা চলছে। দোকানদারকে সিসিটিভি ফুটেজ দেখাতেও বলা হয় (parvinder singh jhota murder)।

ফেসবুক লাইভে ভয়াবহ দৃশ্য!

এরপর পরবিন্দর দোকানদারকে প্রশ্ন করেন, তিনি কেন পিস্তল রেখেছেন। এরপর পরবিন্দর তিনি তাঁর সঙ্গীদের ডাকেন এবং পুলিশকে ডাকতে বলেন। এই তর্কা-তর্কির মধ্যেই হঠাৎ দোকানদার গুলি চালিয়ে দেন, যা সরাসরি পারবিন্দরের গায়ে লাগে। গুলিবিদ্ধ হওয়ার পরই পারবিন্দরের মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই পরবিন্দরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার পরই পালিয়ে যান অভিযুক্ত দোকানদার।

সমাজ মাধ্যমে ভিডিয়ো ইন্টারভেনশনের মাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছিলেন পরবিন্দর। তাঁর ফেসবুকে প্রায় ২৪ হাজারেরও বেশি ফলোয়ারস। ২০২৩ সাল থেকে তিনি প্রথম খবরের শিরোনামে এসেছিলেন। তাঁর বিরুদ্ধে অনধিকার প্রবেশ এবং হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই সময় তাঁকে গ্রেফতারও করা হয়। তাঁর কিছু মাস পরই জেল থেকে মুক্তি পান তিনি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now