রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাহুলের বাড়িতে বসবে চা চক্র, আগামী আন্দোলনের ‘ঘুঁটি’ সাজাবেন রাহুল?

Published on: October 13, 2026
Rahul Gandhi
---Advertisement---

CJP-র পর এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কেন্দ্রের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এবার আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করতে চায় ‘ইন্ডিয়া’ জোট। আজ বিকেলে রাহুল গান্ধীর আমন্ত্রণে ‘ইন্ডিয়া’ জোট-এর সাংসদরা চা-চক্রে হাজির হবেন। দিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে এই চা-চক্রটির আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। চা-চক্রের পাশাপাশি একটি যৌথ সাংবাদিক বৈঠকও হওয়ার কথা রয়েছে (Rahul Gandhi)।

Rahul Gandhi: বিবৃতিতে কী জানানো হয়েছে?

আমন্ত্রণপত্রের বিবৃতিতে (Rahul Gandhi) জানানো হয়েছে, “আজকের ‘গণতন্ত্রের জন্য পদযাত্রা’ (March for Democracy) ও স্মারকলিপি জমা দেওয়ার পর আগামীকাল বিকেলে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের নেতাদের একটি যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এরপর চা-চক্রের আয়োজন করা হয়েছে।” আমন্ত্রণপত্রে আরও বলা হয়েছে, ‘আগামী ১৩ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৪টেয় নয়াদিল্লির ৫, সুনেরি বাগ রোডের আমার বাসভবনে চা-চক্রে যোগ দেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি’।

আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা?

আজই, গতকালের দায়ের করা ‘ইন্ডিয়া’ জোট-এর মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। আজ বিকেলেই নিজবাসভবনে চা-চক্রের আয়োজন করেছেন রহুল গান্ধী। তবে এই চা চক্রে কে কে উপস্থিত থাকবেন তা এখনও স্পষ্ট নয়। তবে এই বৈঠকে আগামী বিরোধী আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করা হতে পারে বলে অনুমান করছেন অনেকে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি(CJP)। তেমনি সমানতালে প্রতিবাদ-বিক্ষোভ দেখাচ্ছেন ‘ইন্ডিয়া’ জোট-এর সাংসদরা। বিভিন্ন ছাত্র সংগঠন গুলিও পিছিয়ে নেই। মূলত এই আন্দোলনের ফলে সাঁড়াশি চাপে পড়েছে মোদি সরকার।
এসআইআরে অনিয়ম ও ভোট চুরির অভিযোগ তুলে সোমবার মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে পিটিশন দাখিল করেন রাহুল গান্ধী এবং অন্য বিরোধী নেতারা। মিছিলে ছিলেন CJP-র অন্যতম মুখ আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাও।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now