দেশের মাটিতে সশস্ত্র নকশাল-মাওবাদীদের দাপট অনেকটাই কমেছে। কিন্তু তাদের মতাদর্শ এখনও সমাজের মধ্যে রয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ ১৫ অগস্ট, দেশের ৮০তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব হলেন মোদি। তাঁর বার্তা, এই ধরনের মানুষদের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে।
এদিন লালকেল্লায় পতাকা উত্তোলনের পর ভাষণে মোদি বলেন, মাওবাদ ও নকশালবাদ গত কয়েক দশকে দেশের বহু তরুণের স্বপ্ন নষ্ট করেছে। বহু পরিবারকে স্বজন হারানোর যন্ত্রণা দিয়েছে। তাঁর অভিযোগ, প্রায় চার দশক ধরে দেশের বিস্তীর্ণ এলাকায় বন্দুকের জোরে অশান্তি ও হিংসার পরিবেশ তৈরি করেছিলেন মাওবাদীরা। মায়ের কোল থেকে তাদের সন্তানদের ছিনিয়ে নিয়েছে। (PM Modi’s Speech)
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই দেশকে মাওবাদমুক্ত করার লক্ষ্য নিয়েছিলেন তিনি। সেই লক্ষ্য পূরণে নিরাপত্তা বাহিনী এবং সরকারের লাগাতার অভিযানে মাওবাদী আন্দোলন অনেকটাই দুর্বল হয়েছে। তবে তাঁর কথায়, সশস্ত্র মাওবাদীদের সংখ্যা কমে এলেও মাওবাদী চিন্তাধারায় বিশ্বাসী কিছু মানুষ এখনও সমাজে সক্রিয়। এবার তাঁদের সমাজ থেকে উচ্ছেদ করাই সরকারের লক্ষ্য।
লালকেল্লায় প্রথম বার ‘বন্দে মাতরম’, ৮০তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভরসা যুবশক্তি
এই প্রসঙ্গেই ‘দিমাগি নকশাল’ শব্দটি ব্যবহার করেন মোদি। তাঁর বক্তব্য, এই ধরনের মতাদর্শ যাতে তরুণ প্রজন্ম ও সমাজকে প্রভাবিত করতে না পারে, তার জন্য তাঁদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে। যুব সমাজকে হিংসা ও ধ্বংসের পথ থেকে সরিয়ে দেশের উন্নয়নের ভাবনায় উদ্বুদ্ধ করার উপরও জোর দেন তিনি। এদিনে তাঁর বক্তব্য জুড়ে বারবার ফিরে এসেছে যুব সমাজের প্রসঙ্গ। দেশের উন্নয়নের কান্ডারী যে আগামী প্রজন্মই তা বারবার স্মরণ করেছেন প্রধানমন্ত্রী।
মোদি আরও বলেন, মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাড়ে ৩ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন। তাঁর দাবি, মাওবাদীরা এখন শেষ সময়ের দিকে এগোচ্ছে। এবার দেশকে সম্পূর্ণ মাওবাদমুক্ত করার লড়াই আরও জোরদার করতে হবে সকলকে। স্বাধীনতার ৭৯ বছর পূর্তিতে ভারতবাসীকে এই অঙ্গিকারেই বাঁধতে চাইলেন প্রধানমন্ত্রী। (PM Modi’s Dimagi Speech)













[8928]Delitoto: Login Resmi & Link Alternatif Situs Slot Gacor Hari Ini,Delitoto menyediakan akses login resmi dan link alternatif terbaru. Nikmati daftar casino deposit pulsa serta panduan cara main roulette online. Gabung sekarang juga! visit: delitoto
[5393]jilibd Official Login | সেরা অনলাইন স্লট গেম ও অ্যাপ ডাউনলোড,jilibd-এ যোগ দিয়ে সেরা অনলাইন স্লট গেম খেলুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট এবং সহজ নিয়ম জেনে আজই অ্যাপটি ডাউনলোড করে যাত্রা শুরু করুন। visit: jilibd
[8878]Okvio | Link Vào Chính Thức – Casino Trực Tuyến Uy Tín Số 1,Okvio cung cấp trải nghiệm casino trực tuyến uy tín với hướng dẫn nạp tiền qua Momo nhanh chóng và luật chơi baccarat chi tiết. Tải app mới nhất để tham gia ngay. visit: okvio