রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘কোনও রেয়াত নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে’, NEET প্রশ্ন-ফাঁস ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

Neet Question Paper Leak)
---Advertisement---

নিট প্রশ্ন ফাঁস (Neet Question Paper Leak) ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। এদিকে, একই ইস্যুতে সংসদ অভিযান করছে ককরোচ জনতা পার্টি। তার একদিন পরেই প্রশ্ন ফাঁস বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই ঘটনায় যারা যুক্ত তাঁদের বিরুদ্ধে “কঠোর ব্যবস্থা” নিয়েছে (Neet Question Paper Leak)।

Neet Question Paper Leak: কী বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী?

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন্দ্র কঠোর ব্যবস্থা নিয়েছে যাতে কেউ “তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে” না পারে। পাশাপাশি তিনি জাতীয় স্বার্থে এই সমস্যা মোকাবিলার জন্য রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। NEET পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র (CJP)-এর নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থীর ‘সংসদ চলো’ অভিযানের ঠিক পরের দিন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সংসদীয় দলের বৈঠকে গিয়ে এমন মন্তব্য করেন (Neet Question Paper Leak)।

বৈঠকের পর সাংবাদমাধ্যমের কাছে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ‘NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’

রিজিজু আরও বলেন, “একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে নিট (NEET) পুনঃপরীক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো সমস্যা ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়েছে।”

NDA-র শরিকদের নির্দেশ

সূত্রের খবর, এই বৈঠকে প্রধানমন্ত্রী NDA-এর সাংসদের নির্দেশ দেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের সহায়তায় কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে এই ধরনের গুরুতর অপরাধে জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তির পায় এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তরুণদের ভবিষ্যৎ নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি আরও বলেছেন,”ভবিষ্যতে যাতে আর কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে দলীয় বিভেদ ভুলে কেন্দ্র ও সব রাজ্য সরকারকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এটি কোনো দলীয় রাজনীতির বিষয় নয়, বরং জাতীয় স্বার্থের বিষয়।”

নিটের প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিযান করে ককরোচ জনতা পার্টি। তবে, ইতিমধ্যে ককরোচ জনতা পার্টির দুই সদস্যের সঙ্গে দেখা করেন জেপি নাড্ডা। তাঁদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপিও জমা দিয়েছেন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘কোনও রেয়াত নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে’, NEET প্রশ্ন-ফাঁস ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর”

Leave a Comment