জলাভূমিভারতের পরিবেশ সংরক্ষণের পথে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এলো। অরুণাচল প্রদেশের গ্লাও লেক (Glaw Lake) এবার রামসার সাইটের স্বীকৃতি পেল। এর ফলে এটি দেশের ১০১তম রামসার সাইট হিসেবে তালিকাভুক্ত হলো। একই সঙ্গে অরুণাচল প্রদেশের ইতিহাসে এই প্রথম কোনও জলাভূমি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন রামসার সাইটের মর্যাদা অর্জন করল। (Ramsar Site)
এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি জানান, গ্লাও লেকের এই স্বীকৃতি শুধু অরুণাচল প্রদেশের জন্যই নয়, গোটা দেশের জন্যই গর্বের বিষয়। তাঁর কথায়, এই স্বীকৃতির ফলে জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, জলসম্পদের সুরক্ষা এবং স্থানীয় মানুষের টেকসই জীবিকার উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে।
মন্ত্রী আরও জানান, গত এক দশকে ভারতে রামসার সাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৪ সালে দেশে যেখানে মাত্র ২৬টি রামসার সাইট ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১-এ। তাঁর মতে, এই অগ্রগতি প্রমাণ করে যে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে ভারত ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।
𝐆𝐥𝐚𝐰 𝐋𝐚𝐤𝐞 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐀𝐫𝐮𝐧𝐚𝐜𝐡𝐚𝐥 𝐏𝐫𝐚𝐝𝐞𝐬𝐡’𝐬 𝟏𝐬𝐭 𝐑𝐚𝐦𝐬𝐚𝐫 𝐒𝐢𝐭𝐞, 𝐭𝐚𝐤𝐢𝐧𝐠 𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐭𝐚𝐥𝐥𝐲 𝐭𝐨 𝟏𝟎𝟏.
— All India Radio News (@airnewsalerts) August 3, 2026
Union Minister for Environment, Forest and Climate Change @byadavbjp announces landmark addition, highlighting India’s… pic.twitter.com/ShTFJ2VHqC
অরুণাচল প্রদেশের কামলাং টাইগার রিজার্ভ ও বন্যপ্রাণ অভয়ারণ্যের মধ্যে অবস্থিত গ্লাও লেক পূর্ব হিমালয়ের একটি স্বচ্ছ ও প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদ। পাহাড়ি ঝরনার জল এই হ্রদকে সারা বছর জলে ভরিয়ে রাখে। চারদিকে ঘন বনাঞ্চল ঘেরা এই জলাভূমি বহু বিরল উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। (Ramsar Site)
পরিবেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গ্লাও লেক ও তার আশপাশের এলাকায় ১৫০টিরও বেশি প্রজাতির গাছ এবং ৪৯ প্রজাতির অর্কিডের দেখা মেলে। এই অসাধারণ জীববৈচিত্র্যই গ্লাও লেককে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমির মর্যাদা এনে দিয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনের পর মহারাষ্ট্রে কার্যকর ধর্মীয় স্বাধীনতা আইন, কড়া শাস্তির বিধান
বিশেষজ্ঞদের মতে, রামসার সাইটের স্বীকৃতি পাওয়ার ফলে গ্লাও লেকের পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় আরও জোরদার উদ্যোগ নেওয়া সম্ভব হবে। পাশাপাশি, এই অঞ্চলের পর্যটন এবং পরিবেশবান্ধব উন্নয়নেরও নতুন সম্ভাবনা তৈরি হবে।
উল্লেখ্য, রামসার কনভেনশন হলো আন্তর্জাতিক পর্যায়ে জলাভূমি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ চুক্তি। কোনও জলাভূমি এই স্বীকৃতি পেলে তার পরিবেশগত গুরুত্ব বিশ্বজুড়ে স্বীকৃতি পায় এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবার সেই তালিকাতেই যুক্ত হলো অরুণাচলের গ্লাও লেক। (Ramsar Site)











