রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Student’s Suspicious Death: নিখোঁজ থাকা ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার আমেরিকায়, ৬ দিন নিখোঁজ ছিলেন মাদ্রাজ IIT প্রাক্তনী

Published on: February 15, 2026
---Advertisement---

ফের বিদেশের মাটিতে ভারতীয় ছাত্রের অস্বাভিক মৃত্যুর খবর। গত ৯ ফেব্রুয়ারি থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ২২ বছর বয়সী মাদ্রাজ আইআইটির প্রাক্তনী সাকেত শ্রীনিবাসাইয়াকে। তল্লাশি চালিয়ে ক্যলিফোর্নিয়া থেকে সাকেতের দেহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় ছাত্রের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধন্দ।

স্নাতকোত্তর ডিগ্রির জন্য কর্নাটক থেকে আমেরিকায় পড়তে গিয়েছিলেন সাকেত। ক্যালিফর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংপড়ছিলেন তিনি। ইউসি বার্কলেতে রসায়ন ও বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ছিলেন। ওইসব বিষয় নিয়ে আরও গভীর জ্ঞান অর্জন করতেই তার আমোরিকায় পড়াশুনো। সমাজ মাধ্যমের এক প্রফাইলে সেকথা জানিয়েছিলেন ওই পড়ুয়া।

গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে সান ফ্রান্সিস্কোয় ভারতীয় দূতাবাস থেকে সাকেতের মৃত্যুর খবর জানানো হয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হল,তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় দূতাবাস কেবল সাকেতের দেহ উদ্ধারের খবরটাই জানিয়েছে। কোথা থেকে দেহ পাওয়া গেল- সে সম্পর্কে ভারতীয় দূতাবাস থেকে কিছু জানানো হয়নি। তবে সাকেতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে দূতাবাস। Student’s Suspicious Death

রবিবার সকালের ভারতীয় দূতাবাস একটি পোস্টে লিখেছে,নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার হয়েছে। সে খবর জানিয়েছে স্থানীয় পুলিশ। পড়ুয়ার পরিবারের এই কঠিন সময়ে আন্তরিক সমবেদনা জানাচ্ছে ভারতীয় দূতাবা । পাশপাশি পরিবারকে সবরকম সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে ভারতীয় দূতাবাস। যত দ্রুত সম্ভব সাকেতের দেহ ভারতে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই টিলডেন রিজিয়োনাল পার্কের সামনে থেকে সাকেতের ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই ব্যাগে পাসপোর্ট এবং ল্যাপটপ ছিল। বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শেষ বার তাঁকে দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরে। তারপর থেকে কোথায় গেলেন তিনি,তা কেউ বলতে পারেননি।

বার্কলেতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিডিপি) এর অধীনে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রির পড়াশুনোর জন্য গিয়েছিলেন তিনি। গত আগস্ট থেকে এবছরের মে মাস পর্যন্ত ওই কোর্সের মেয়াদ ছিল। এর আগে ২০২১ থেকে জুন ২০২৫ পর্যন্ত আইআইটি মাদ্রাজ থেকে রসায়ন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) করেন।Student’s Suspicious Death


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment