রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Stray Dogs Removal: জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের দ্রুত সরাতে হবে, নির্দেশ সুপ্রিমকোর্টের

---Advertisement---

মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পথ কুকুর সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। স্কুল, হাসপাতালসহ বিভিন্ন সরকারি-সহ জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের দ্রুত সরানোর নির্দেশ শীর্ষ আদালতের। এ নিয়েই শীর্ষ আদালত তার পূর্ববর্তী ২৫ নভেম্বরের নির্দেশিকাই বহাল রেখেছে এবং পশুপ্রেমী ও সমাজকর্মীদের আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, টিকাকরণ ও স্টেরিলাইজেশনের পরও এলাকায় কুকুরকে ফিরিয়ে দেওয়া যাবে না। আদালতের পর্যবেক্ষণ, স্কুল, হাসপাতাল, এয়ারপোর্ট, আবাসিক এলাকাসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কুকুরের কামড়ের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। শিশু ও বয়স্কদের ওপর আক্রমণের ‘গভীর উদ্বেগজনক’ খবর আদালতের নজরে এসেছে। (Stray Dogs Removal)

আদালত বলেছে, “আমরা আবেদনগুলি বিস্তারিতভাবে বিবেচনা করেছি কিন্তু সব খারিজ করা হয়েছে।” প্রাণী কল্যাণ বোর্ড অফ ইন্ডিয়ার (AWBI) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের বিরুদ্ধে আবেদনগুলিও খারিজ হয়েছে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে সমস্যা ভয়ংকর আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছে বেঞ্চ।

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে AWBI এর নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে, প্রতিটি জেলায় অন্তত একটি অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টার গড়ে তুলতে হবে। এই নির্দেশ কার্যকর করতে পুরসভা বা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কোনও এফআইআর (FIR) করা যাবে না (Stray Dogs Removal)

দেশে প্রতি মাসে হাজার হাজার কুকুরের কামড়ের ঘটনা ঘটছে এবং বছরে ২০ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে। আদালতের এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ স্বাগত জানালেও প্রাণী অধিকারকর্মীরা আরও বেশি স্টেরিলাইজেশন ও মানবিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। (Stray Dogs Removal)

এই রায়ের ফলে স্কুল-হাসপাতালের মতো জনবহুল জায়গাগুলিতে নিরাপত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে। রাজ্যগুলিকে এখন দ্রুত এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে।

কুকুরের কামড়ে মৃত্যু শিশুকন্যার, মর্মান্তিক ঘটনা এই গ্রামে


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Stray Dogs Removal: জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের দ্রুত সরাতে হবে, নির্দেশ সুপ্রিমকোর্টের”

Leave a Comment