রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Up Man Had Three Wives: আয়ের উৎস যখন পণ, ৬ বছরে একের পর এক বিয়ে উত্তরপ্রদেশের ব্যক্তির

Published on: February 7, 2026
---Advertisement---

ছ’ বছরে তিন বার বিয়ে করে যৌতুকের জন্য স্ত্রীদের উপর নির্যাতন চালিয়ে তাঁদের ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সুনীল কুমার। তিনি ললিতপুর জেলার জামুরা মাহির গ্রামের বাসিন্দা।

শুক্রবার তিন মহিলা একসঙ্গে এসএসপি অফিসে গিয়ে অভিযোগ দায়ের করলে বিষয়টি সামনে আসে। তাঁদের অভিযোগ, সুনীল কুমার আগের বিয়ের কথা গোপন রেখে একের পর এক বিয়ে করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীরা হলেন শিবানী আহিরওয়ার, রাখি এবং জ্যোতি। তাঁরা জানিয়েছেন, সুনীল তাঁদের যথাক্রমে ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে বিয়ে করেন।

শিবানী অভিযোগ করেছেন, গর্ভবতী থাকার সময়ও তাঁকে মারধর করা হয়েছিল। পরে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি এখন তাঁর এক বছরের মেয়েকে নিয়ে বাবা-মায়ের বাড়িতে থাকেন। শিবানীর আরও অভিযোগ, সুনীল তাঁকে খুনের হুমকিও দিয়েছেন।

তিন মহিলারই অভিযোগ, অভিযুক্তের উদ্দেশ্য ছিল যৌতুক হিসেবে গয়না ও নগদ টাকা নেওয়া। বিয়ের কয়েক মাস পরেই তাঁদের উপর চাপ দেওয়া হতো। পরে বিবাহবিচ্ছেদের কথা বলে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। Up Man Had Three Wives

পুলিশ জানিয়েছে, সুনীল চতুর্থবার বিয়ে করার পরিকল্পনা করছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। বাবিনা থানার এসএইচও জেপি পাল জানান, তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও ললিতপুরের জাখাউড়া থানায় এক স্ত্রী সুনীলের বিরুদ্ধে যৌতুক নির্যাতনের মামলা করেছিলেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment