---Advertisement---
lifezone nursing home

Vijay TamilNadu CM: রুপোলি পর্দা থেকে সচিবালয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের

May 10, 2026 11:00 AM
---Advertisement---

অভিনেতা থেকে রাজনীতির নতুন তারকা বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাঁর দল তামিলাগা ভেট্রি কাঝাগাম (TVK)-র নেতৃত্বে গঠিত প্রথম সরকারের অংশ হিসেবে আজ চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনেক টালবাহানার পর অবশেষে বিজয় মুখ্যমন্ত্রী। বিজয়ের সঙ্গে নয় সদস্যের একটি মন্ত্রিসভা শপথ নিয়েছে। এই মন্ত্রিসভায় প্রশাসনিক অভিজ্ঞতা, যুবশক্তি, প্রযুক্তিবিদ ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে রাখা হয়েছে। (Vijay TamilNadu CM)

মন্ত্রিসভায় সবচেয়ে অভিজ্ঞ মুখ হলেন প্রবীণ AIADMK নেতা কেএ সেঙ্গোট্টাইয়ান। এমজিআর ও জয়ললিতার আমলে দীর্ঘদিন মন্ত্রিত্ব করা এই নেতা সম্প্রতি AIADMK থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তাঁকে অন্তর্ভুক্ত করে বিজয় প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতা যোগ করতে চেয়েছেন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। রাজনৈতিক মহলের মতে, দ্রাবিড় রাজনীতির দীর্ঘ আধিপত্যের পর এই প্রথম একেবারে নতুন রাজনৈতিক সমীকরণে সরকার গড়তে চলেছে TVK।

বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলবিদ আদব অর্জুন ভিলিভাক্কাম কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হচ্ছেন। লটারি ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিনের জামাই আদব অর্জুন দলের অভ্যন্তরীণ সংগঠন গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চেন্নাইয়ের টি নগর থেকে জয়ী TVK’র সাধারণ সম্পাদক আনন্দও শপথ নেবেন। বুথস্তরে দলের সংগঠন বিস্তারে তাঁর অবদান উল্লেখযোগ্য। (Vijay TamilNadu CM)

২৩৪ আসনের বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল TVK। তারা পেয়েছে ১০৮টি আসন। পরে কংগ্রেসসহ কয়েকটি ছোট দলের সমর্থন জোগাড় করে ম্যাজিক ফিগার ১১৮-তে পৌঁছনোর পর সরকার গঠনের অনুমতি দেন রাজ্যপাল। কয়েকদিন আগেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় প্রকাশ করেছিল লোকভবন। এমনকি শপথ পিছিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে সমর্থনপত্র জমা দেওয়ার পর পরিস্থিতি বদলায়।

মাদুরাইয়ের থিরুপারানকুন্দ্রাম থেকে জয়ী প্রাক্তন বিজেপি নেতা নির্মল কুমার দক্ষিণ তামিলনাড়ুতে TVK’র মুখ হয়ে উঠেছেন। টেলিভিশন ও সিনেমা জগতের পরিচিত মুখ রাজ মোহন তাঁর বক্তৃতা দক্ষতার জন্য পরিচিত। করাইকুডি থেকে জয়ী ডেন্টিস্ট থেকে রাজনীতিবিদ হওয়া ড. টি কে প্রভু মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। (Vijay TamilNadu CM)

আইআরএস-এর চাকরি ছেড়ে রাজনীতিতে আসা ডাক্তার অরুণ রাজ তিরুচেঙ্গোট থেকে জয়ী হয়ে মন্ত্রী হচ্ছেন। চেন্নাইয়ের মাইলাপুরের বিধায়ক পি ভেঙ্কটরামনন ব্রাহ্মণ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব করবেন। মন্ত্রিসভার সবচেয়ে তরুণ মুখ কীর্তনা ভিরুধুনগর জেলা থেকে জয়ী হয়ে তামিলনাড়ুর অন্যতম কনিষ্ঠ মন্ত্রী হতে চলেছেন।

শুধু বিজয় নন, তাঁর মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ মুখও এদিন শপথ নেবেন। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন এন আনন্দ, আধাভ অর্জুনা, কে এ সেঙ্গোট্টাইয়ন, কে জি অরুণরাজ, পি ভেঙ্কটারামানন, রাজমোহন, মুস্তাফা এবং সিটিআর নির্মল কুমারের মতো নেতারা। প্রশাসন, পুর ও নগরোন্নয়ন, শিক্ষা, বিদ্যুৎ, সংখ্যালঘু উন্নয়ন, ক্রীড়া ও আবগারিসহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তাঁদের হাতে যেতে পারে বলে জানা যাচ্ছে। (Vijay TamilNadu CM)

শপথ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সাংসদ রাহুল গান্ধী সহ দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র জগতের বহু তারকা উপস্থিত থাকতে পারেন। অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও অনুষ্ঠানে দেখা যেতে পারে বলে জল্পনা তুঙ্গে।

শপথ অনুষ্ঠানের পর নতুন সরকারকে ১৩ মে’র মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। কংগ্রেসসহ জোট শরিক সিপিআই, সিপিএম, ভিসিকে ও আইইউএমএল-এর কয়েকজন নেতা পরবর্তী পর্যায়ে মন্ত্রী হতে পারেন।এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে চেন্নাই জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী। স্টেডিয়ামের চারপাশে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। চেন্নাই পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “হাজার হাজার সমর্থক ও অতিথি উপস্থিত থাকবেন। সেই কারণেই গোটা অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।”

তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বিজয়, VCK-IUML সমর্থনে ম্যাজিক ফিগার পেরোল TVK


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Vijay TamilNadu CM: রুপোলি পর্দা থেকে সচিবালয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের”

Leave a Comment