রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১১ হাজার কয়েন জড়ো করে নতুন বাইক কেনা, তেলঙ্গানার যুবকের কাণ্ডে হতবাক নেটিজেনরা

Viral Video
---Advertisement---

‘বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু তৈরি হয়’ এই প্রবাদ অনেকেই শুনেছেন। তবে প্রবাদকে যেন বাস্তবে প্রমাণ করলেন তেলঙ্গানার এক যুবক। দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা ১০ টাকার কয়েন দিয়েই তিনি কিনে ফেললেন নিজের স্বপ্নের মোটর বাইক। একসঙ্গে প্রায় ১১ হাজারটি ১০ টাকার কয়েন নিয়ে শোরুমে হাজির হওয়ার পর প্রথমে অনেকেই অবাক হলেও, শেষ পর্যন্ত ধৈর্য ধরে সব কয়েন গুনে বাইক যুবকের তুলে দেয় শোরুম কর্তৃপক্ষ। এই অবাক করা ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। (Viral Video)

ঘটনাটি তেলঙ্গানার ইয়াদাদ্রি-ভুবনগিরি জেলার চিটিয়ালা মণ্ডলের ভেলিমিনেদু গ্রামের। ওই যুবকের নাম কোন্ডে রঘুপতি। শখের দাম তো লাখ টাকা, তবে সেই সখ পূরণ করতে অনেক দিন থেকেই অল্প অল্প টাকা জমাচ্ছিলেন রঘুপতি। শেষ পর্যন্ত প্রয়োজন মতো টাকা কমে গেলে চিটিয়ালার শ্রী বিনায়কা মোটরস শোরুমে গিয়ে হাজির হন তিনি। আগে থেকে ভেবেই এসেছেন কিনবেন একটি স্প্লেন্ডার প্লাস মোটরবাইক। তবে তাঁর দাম মেটানোর ধরন দেখে অবাক হয়ে যান শো রুমে উপস্থিত লোকজন।

নগদ নোট বা অনলাইন লেনদেনের বদলে তিনি সঙ্গে নিয়ে যান শুধুই ১০ টাকার কয়েন। ভাবছেন তো কত কোয়েনই বা আর বয়ে নিয়ে যাওয়া যায়। তবে যুবক দমে যাওয়ার পাত্র নয়। বাইকের দাম ১ লক্ষ ১০ হাজার, অর্থাৎ ১০ টাকা হিসাবে প্রায় ১১ হাজারটি ১০ টাকার কয়েন লাগবে ওই অর্থ মেটাতে। ঠিক তেমনটাই করেছেন তিনি। ১১ হাজার ১০ টাকার কয়েন দিয়েই সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন রঘুপতি।

ভাইরাল হওয়া ভিডিওয়োতে দেখা যায়, একের পর এক পলিথিন ব্যাগ থেকে কয়েন বের করে মেঝেতে ঢেলে রাখা হচ্ছে। শোরুমের কর্মীরা কোনো বিরক্তি প্রকাশ না করে ধৈর্যের সঙ্গে প্রতিটি কয়েন গুনে মোট টাকার অঙ্ক মিলিয়ে দেখেন। সব কয়েন যাচাই করে পুরো অর্থের হিসাব মিলে যাওয়ার পর রঘুপতির হাতে প্রতীকী বড় চাবি তুলে দেন শোরুম কর্তৃপক্ষ। এই ঘটনাকে ঘিরে নেটমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বহু মানুষ রঘুপতির সঞ্চয়ের অভ্যাসের প্রশংসা করেছেন। আবার অনেকেই শোরুমের কর্মীদের ধৈর্য ও পেশাদারিত্বেরও কদর করেছেন। নেটিজেনদের একাংশের মতে, ছোট ছোট অঙ্কে নিয়মিত সঞ্চয় করলে একদিন বড় লক্ষ্যও পূরণ করা সম্ভব—রঘুপতির এই উদ্যোগ তারই প্রমাণ। (Viral Video)

আরও পড়ুনঃ মার্ভেল ছেড়ে মুম্বইয়ের রাস্তায় স্পাইডারম্যান

উল্লেখ্য, এর আগেও এমনই এক ঘটনা দেশজুড়ে শিরোনামে এসেছিল। ২০২৫ সালের অক্টোবরে ছত্তীসগঢ়ের জশপুর জেলার এক কৃষক প্রায় ছয় মাস ধরে কয়েন জমিয়ে ৪০ হাজার সঞ্চয় করেছিলেন। পরে সেই সমস্ত কয়েন দিয়েই তিনি তাঁর মেয়ের জন্য একটি নতুন স্কুটার কিনে সকলকে চমকে দেন। তেলঙ্গানার এই ঘটনাটি সেই স্মৃতিকেই আবারও সামনে এনে দিল। রঘুপতির মতো মানুষেরা প্রমাণ করেন শখ থাকলে অল্প অল্প করে সঞ্চিত অর্থও একসময় বড় স্বপ্ন পূরণ করতে পারে শুধু একটু ধৈর্য্য ধরতে হবে। (Viral Video)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment