রাজ্যের স্কুল ফুটবলে নতুন স্বপ্নের উড়ান। (Pre Subroto Cup) ৬৫তম প্রাক-সুব্রত কাপ রাজ্যস্তরীয় আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে সোমবার গীতাঞ্জলি স্টেডিয়ামে সূচনা হলো ফুটবলের এক নতুন অধ্যায়ের। এক ছাদের তলায় মিলিত হলেন মন্ত্রী, প্রাক্তন ফুটবলার, ক্ষুদ্র শিল্প মন্ত্রী ও আন্তর্জাতিক ক্রিকেটার এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান ছাত্রছাত্রীরা। ফুটবলের মাধ্যমে আগামী দিনের তারকা গড়ে তোলার বার্তাই উঠে এল উদ্বোধনী মঞ্চ থেকে।
Pre Subroto Cup: জাঁকজমকপূর্ণ উদ্বোধন, উপস্থিত ক্রীড়া ও প্রশাসনের বিশিষ্টরা

পশ্চিমবঙ্গ বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বিভাগের ছেলে ও মেয়েরা অংশ নিচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। প্রদীপ জ্বালিয়ে, পতাকা উত্তোলন ও ‘বন্দে মাতরম’-এর মাধ্যমে প্রতিযোগিতার শুরুর সবুজ সংকেত দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী-সহ প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অ্যাথলিট পদ্মশ্রী জ্যোতির্ময়ী শিকদার, আন্তর্জাতিক ক্রিকেটার অশোক দিন্দা, স্কুল শিক্ষা বিভাগের অধীনে নদিয়া শারীরিক শিক্ষা ও যুব কল্যাণের জেলা কর্মকর্তা, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার-সহ একাধিক বিশিষ্টরা।
Pre Subroto Cup: ৩০ শতাংশ বেশি অংশগ্রহণ, খেলাধুলায় বাড়ছে আগ্রহ

শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, গত বছর ২,৬২১টি দল অংশ নিলেও এ বছর সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪৭৩। তাঁর কথায়, প্রায় ৩০ শতাংশ অংশগ্রহণ বৃদ্ধি প্রমাণ করে স্কুল স্তরে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, শহরের অনেক স্কুলে মাঠের অভাব থাকলেও গ্রামীণ এলাকার মাঠের ব্যবস্থা থাকলেও সেখানে তাদের প্রশিক্ষিত করবার জন্য ব্যবস্থার অভাব রয়েছে। এক্ষেত্রে পিটি শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সকল শিক্ষকদের প্রতি সরকারের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। স্কুলকে ভবিষ্যতের খেলোয়াড় তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের জার্সি, টুপি, ট্র্যাকস্যুট-সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীর কিটও তুলে দেওয়া হয়। অভিভাবকদেরও সন্তানদের মাঠমুখী করতে এগিয়ে আসার আবেদন জানান শিক্ষামন্ত্রী। এছাড়াও তিনি বলেছেন, না এর তালিকা দীর্ঘ কিন্তু যেটুকু আছে সেইটুকু নিয়েই এগিয়ে যেতে হবে।
স্বপ্ন দেখাল প্রাক-সুব্রত কাপ

শিক্ষা প্রতিমন্ত্রী সুদীপ চৌধুরী বলেন, এই (Pre Subroto Cup) প্রতিযোগিতা শুধুই একটি টুর্নামেন্ট নয়, ভবিষ্যতের স্বপ্নের মঞ্চ। তিনি প্রাক্তন জাতীয় ফুটবলার প্রশান্ত ব্যানার্জির উদাহরণ টেনে বলেন, সুব্রত কাপ থেকেই তিনি উঠে এসেছেন। তাই বর্তমান প্রজন্মকেও ফুটবলকে ভালোবেসে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি এবং আশ্বাস দেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে।
Pre Subroto Cup: প্রতিভা গড়ার মঞ্চ

রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, এই প্রতিযোগিতা এক অনন্য মাত্রা এনেছে। স্কুল স্তরের এই প্রতিযোগিতা শিশুদের প্রতিভা বিকাশের অন্যতম বড় সুযোগ। বাংলায় খেলাধুলার প্রতি অবহেলা যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল সেখান থেকে এই সুন্দর অভিনব উদ্যোগের মধ্যে দিয়ে খেলার যে অগ্রগতি ঘটছে, সরকার এ বিষয়ে যত্নশীল তার প্রভাব প্রতিটা বিষয়ে প্রতিটা স্তরে আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, একটি শিশুর মনে খেলাধুলার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলে, সে অবশ্যই খেলাধুলার প্রতি আগ্রহী হবে। মাঝে আমরা দেখেছিলাম সরকারি উদ্যোগ একদমই ছিল না। বিভিন্ন অপসংস্কৃতি গ্রাস করেছিল, চুরি থেকে বিভিন্ন দুর্নীতির জেরে ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছিল কিন্তু বর্তমানে নতুন দিশা নতুন আলোর পথ এই সরকার নিয়েছে। তাঁর মতে, প্রতিভা চিহ্নিত করে সরকারি তত্ত্বাবধানে এগিয়ে নিয়ে যাওয়াই ভবিষ্যতের শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো গড়ার ভিত্তি। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সরকারের কর্তব্য। সরকার সেই কর্তব্য অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করছে।

(Pre Subroto Cup) উদ্বোধনী অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে উত্তর দিনাজপুরের নন্দঝাড় আদিবাসী তফসিলি হাইস্কুল ২-০ গোলে হারায় পুরুলিয়ার বড়গ্রাম বিবিপিআর হাইস্কুলকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি আগামী দিনের ফুটবল প্রতিভা গড়ার অঙ্গীকারেই শুরু হল এবারের প্রাক-সুব্রত কাপ।
১০৭ বছরের গৌরব উদযাপনে লাল-হলুদের মহামিলন, সম্মানিত প্রসেনজিৎ-প্রীতম-সঞ্জীব সান্যালেরা













1 thought on “প্রাক-সুব্রত কাপে ফুটবলের নতুন স্বপ্ন, ৩০% বেশি অংশগ্রহণে উচ্ছ্বসিত শিক্ষামন্ত্রী”