রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘সবচেয়ে দীর্ঘ ইনিংস খেলতে প্রস্তুত’, বারাণসীতে বিয়ে সারলেন ভারতীয় পেসার আকাশ দীপ

Akash Deep
---Advertisement---

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে ফেলতে তিনি সিদ্ধহস্ত। এবার জীবনের নতুন ম্যাচে নামলেন ভারতীয় দলের পেসার (Akash Deep) আকাশ দীপ। বারাণসীর ঐতিহ্যবাহী পরিবেশে দীর্ঘদিনের সঙ্গী অক্ষিতা রাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ২৯ বছরের এই ডানহাতি ফাস্ট বোলার। সামাজিক মাধ্যমে বিয়ের একাধিক ছবি ও একটি আবেগঘন ভিডিয়ো শেয়ার করে (Akash Deep) আকাশ লিখেছেন, “একসঙ্গে জীবনের সবচেয়ে দীর্ঘ এবং সুন্দর ইনিংস খেলতে প্রস্তুত। তোমাকে পাশে নিয়ে প্রতিটি দিনই হবে জয়ের মতো। এবার আমাদের চিরকালের দলের যাত্রা শুরু।”

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিয়ো ও ছবিতে ধরা পড়েছে বিয়ের নানা মুহূর্ত। পরে আরও কয়েকটি ছবি পোস্ট করে তিনি (Akash Deep) লেখেন, “এই বিয়েটা যেন দুই কিংবদন্তির আজীবনের ইনিংস শুরু করার গল্প। এখানে কোনও রিটেক নেই, আছে শুধু সময়জ্ঞান, বিশ্বাস আর দলগত মানসিকতা।”

যদিও মূল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বারাণসীতে, তার আগেই বিহারের রোহতাস জেলার বাড্ডি গ্রামে, আকাশ দীপের পৈতৃক বাড়িতে শুরু হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে একাধিক প্রাক্-বিবাহ অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ভোজপুরি গায়ক পবন সিংও। জানা গিয়েছে, কনে অক্ষিতা রাজের বাড়ি দেহরির মানিকপুর এলাকায়।

(Akash Deep) আকাশ দীপের মা সংবাদমাধ্যমকে বলেন, “আমার ছেলে ঐতিহ্য মেনে বিয়ে করেছে। পরিবারের আশীর্বাদ ও সম্মতিতেই এই বিয়ে হয়েছে।”

২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় (Akash Deep) আকাশ দীপের। প্রথম ম্যাচেই বেন ডাকেট, অলি পোপ ও জ্যাক ক্রলিকে দ্রুত ফিরিয়ে দিয়ে নিজের প্রতিভার ছাপ রাখেন তিনি। গত বছর ইংল্যান্ড সফরেই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

এদিকে, পিঠের চোটের কারণে আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগও হারিয়েছেন এই ভারতীয় পেসার। মাঠে ফেরার অপেক্ষার মধ্যেই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আকাশ দীপ, আর সেই সুখবরেই শুভেচ্ছায় ভাসছে ভারতীয় ক্রিকেট মহল।

আরও পড়ুন :-  বেড়েছে ওজন, জমেছে মেদ— সলমনের শরীর নিয়ে উদ্বেগে ভক্তরা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘সবচেয়ে দীর্ঘ ইনিংস খেলতে প্রস্তুত’, বারাণসীতে বিয়ে সারলেন ভারতীয় পেসার আকাশ দীপ”

Comments are closed.