ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণের উদ্বোধনী ম্যাচ উত্তেজনাপূর্ণ কলকাতা ডার্বি দিয়ে শুরু হতে চলেছে। শনিবার যুবভারতীতে মুখোমুখি (Panagiotis Dilmperis) মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। মরসুমের প্রথম ম্যাচ, নতুন কোচ, অসম্পূর্ণ স্কোয়াড—সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে। সবুজ-মেরুন শিবিরের নতুন হেড কোচ পানাগিওটিস দিলমপেরিসের কাছে এটাই প্রথম বড় পরীক্ষা।
Panagiotis Dilmperis: ‘আমার কাছে প্রতিটি ম্যাচই ডার্বি’
ম্যাচের ২৪ ঘণ্টা আগে সার্বিয়ান মিডফিল্ডার দ্রাজিন দ্রাজিককে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে দিলমপেরিস স্পষ্ট জানিয়ে দিলেন, “আমার কাছে প্রতিটি ম্যাচই ডার্বি, প্রতিটি ট্রেনিং সেশনও ডার্বি।” তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মরসুম শুরু করাকে তিনি রোমাঞ্চকর বলেই মানছেন। ক্লাবের ইতিহাস, সমর্থকদের প্রত্যাশা এবং ডার্বির আবেগই তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে। পাঁচ দিনের প্রস্তুতিতে নিখুঁত দল গড়া কঠিন হলেও ফুটবলারদের মানসিকতা ও দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতায় তিনি মুগ্ধ। (Panagiotis Dilmperis)
Panagiotis Dilmperis: দেশীয় ব্রিগেডেই ভরসা রাখছেন

দুই দলেরই বিদেশি ফুটবলাররা পুরোপুরি প্রস্তুত নন। তাই (Panagiotis Dilmperis) দিলমপেরিসের ভরসা দেশের সেরা ফুটবলারদের উপর। তাই এই ম্যাচে ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্সই বড় ফ্যাক্টর হতে চলেছে। বিশাল কাইথ, শুভাশিস বসু, রাহুল ভেকে, মেহতাব সিং, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, লিস্টন, কিয়ান, মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদের উপরই দায়িত্ব বেশি থাকবে। একমাত্র বিদেশি দ্রাজিন দ্রাজিক স্কোয়াডে থাকলেও শুরু থেকেই নামার সম্ভাবনা কম।
পজিটিভ ফুটবলে জয়ের লক্ষ্য

অনুশীলনে ফুটবলারদের বলের দখল নিজেদের কাছে রাখার উপর জোর দিয়েছেন গ্রীক কোচ (Panagiotis Dilmperis)। দিলমপেরিসের পরিকল্পনা পরিষ্কার—বলের দখল নিজেদের পায়ে রাখা, হারালে দ্রুত তা পুনরুদ্ধার করা এবং ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলেই প্রতিপক্ষকে চাপে ফেলা। আজকের অনুশীলনের পরই প্রথম একাদশ চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন কোচ। কোনও চোট নেই বলেও সুখবর দিয়েছেন তিনি।
দ্রাজিনের বার্তা—’গোল করেই জিততে চাই’
সাংবাদিক বৈঠকে দ্রাজিনও জানান, মোহনবাগানের জার্সিতে প্রথম ডার্বি খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। ডার্বির চাপ সম্পর্কে ওয়াকিবহাল হলেও ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামতে চান। তাঁর স্পষ্ট বার্তা, গোল করে জয়ই দলের একমাত্র লক্ষ্য।
ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচেই তাই শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, শুরু হচ্ছে দিমপেরিস যুগেরও প্রথম বড় পরীক্ষা। ভর্তি যুবভারতীর গ্যালারির সামনে সেই পরীক্ষায় নতুন কোচ কতটা সফল হন, সেদিকেই তাকিয়ে থাকবে গোটা কলকাতার ফুটবল মহল।
ডার্বিতে হাবাসের নতুন মিশন, প্রাক্তন দলের বিরুদ্ধে কী কৌশল ইস্টবেঙ্গল কোচের?











1 thought on “ডার্বি দিয়েই শুরু, প্রথম পরীক্ষায় কি বাজিমাত করতে পারবেন দিলমপেরিস?”