---Advertisement---
lifezone nursing home

East Bengal Coach: অ্যালভিটো-নবিদের দালাল বলে আক্রমণ, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ

May 10, 2026 7:31 PM
East Bengal Coach
---Advertisement---

আইএসএলের ইতিহাসে এই প্রথমবার খেতাব জয়ের এতটা কাছে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান, যদিও দুই দলের পয়েন্ট সমান। ফলে আর মাত্র তিনটি ম্যাচ জিতলেই বহু প্রতীক্ষিত ISL ট্রফি পৌঁছে যেতে পারে লেসলি ক্লডিয়াস সরণিতে। কিন্তু ঠিক এই সময়েই মাঠের বাইরের বিতর্কে উত্তাল হয়ে উঠেছে ইস্টবেঙ্গল শিবির। (East Bengal Coach)

সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে বিস্ফোরক মন্তব্য করলেন কোচ অস্কার ব্রুজো (East Bengal Coach) । তাঁর পাশে ছিলেন তরুণ ফুটবলার পিভি বিষ্ণু। কিন্তু ম্যাচের কৌশল বা প্রতিপক্ষের শক্তি নিয়ে কথা বলার পাশাপাশি ইস্টবেঙ্গলের তিন প্রাক্তন ফুটবলার—অ্যালভিটো ডি কুনহা, রহিম নবি এবং সন্দীপ নন্দীকে কার্যত তোপ দাগলেন ব্রুজো।

কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর দল কীভাবে ঘুরে দাঁড়াল, সেই প্রশ্নের উত্তরে (East Bengal Coach) অস্কার বলেন, “অ্যালভিটো ডি কুনহা, রহিম নবি, সন্দীপ নন্দী দলের ক্ষতি করার চেষ্টা করেছে। এরা ক্লাবের ক্যানসার। দালাল। ক্লাবের থেকে এদের দূরে রাখতে হবে। ক্লাবের অন্দরে ফুটবলারদের কমিশন চাওয়ার যে প্রবণতা রয়েছে সেটাও বন্ধ হওয়া দরকার।” এখানেই থামেননি তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তাঁর মন্তব্য যেন কাটছাঁট না করা হয়। মানোলো মার্কেজ়ের মন্তব্য যেমন ফেডারেশন কাটছাঁট করেছিল, তেমনটা যেন তাঁর ক্ষেত্রে না হয় বলেও অনুরোধ জানান ব্রুজো।

সাংবাদিক বৈঠকের শুরুটা অবশ্য ছিল একেবারেই অন্যরকম। মাতৃ দিবস উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। কিন্তু বৈঠকের শেষভাগে তাঁর বিস্ফোরক মন্তব্য কার্যত সরগরম করে দেয় ভারতীয় ফুটবল মহলকে।

তবে মাঠের লড়াই থেকে মনোযোগ সরাতে নারাজ অস্কার। (East Bengal Coach) তাঁর কথায়, “পাঞ্জাব এফসি খুবই শক্তিশালী দল। ওদের দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। এফিয়েং খুব ভালো স্ট্রাইকার, ওকে নজরে রাখতে হবে। আমাদের পুরো মনোযোগ এখন শুধু পাঞ্জাব ম্যাচে।” তিনি আরও জানান, আগের দু’টি ফাইনালে টাইব্রেকারে হারার অভিজ্ঞতা থেকে এবার দল কোনও বাড়তি চাপ নিচ্ছে না। বরং খোলা মনে পরিস্থিতি উপভোগ করছে ফুটবলাররা।

এই মরসুমের শুরুতে পরিস্থিতি এতটা ইতিবাচক ছিল না। একসময় (East Bengal Coach) অস্কার ব্রুজোকেই ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স এবং আবহাওয়া। এখন লাল-হলুদ সমর্থকেরা ISL ট্রফির স্বপ্ন দেখছেন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম কারিগর হিসেবে উঠে এসেছেন অস্কার ব্রুজো।

সাংবাদিক বৈঠকে পিভি বিষ্ণুকেও প্রশংসায় ভরিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ। চলতি মরসুমে উইং-ব্যাক হিসেবে বিষ্ণুর পারফরম্যান্স নজর কেড়েছে। দলের প্রয়োজনে যেকোনও পজিশনে খেলতে প্রস্তুত বলেও জানান তরুণ ফুটবলার। (East Bengal Coach) অস্কার বলেন, “বিষ্ণু বর্তমানে দেশের অন্যতম সেরা উইঙ্গার। ও যেভাবে নিজেকে মেলে ধরছে, তাতে জাতীয় দলে সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা।”

ডার্বির আবহ ধীরে ধীরে তৈরি হতে শুরু করলেও ইস্টবেঙ্গল শিবির আপাতত শুধু পাঞ্জাব ম্যাচ নিয়েই ভাবছে। কারণ খেতাবের লড়াইয়ে এই ম্যাচের তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাঠের বাইরের এই বিস্ফোরক মন্তব্য যে লাল-হলুদ শিবিরে নতুন বিতর্ক তৈরি করল, তা বলাই যায়।

 গোয়ায় হোঁচট মোহনবাগানের, ড্র করে দুই পয়েন্ট খোয়াল সবুজ-মেরুন: East Bengal Coach: অ্যালভিটো-নবিদের দালাল বলে আক্রমণ, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment