রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Google-এ চাকরিতে আতঙ্ক, সুন্দর পিচাইকে ৪,৫০০ কর্মীর আবেদন, কিন্তু কেন?

Google layoffs
---Advertisement---

[ছবি:এক্স]

AI-তে বিপুল বিনিয়োগ, কিন্তু একই সঙ্গে ছাঁটাইও চলছে। (Google layoffs) এই পরিস্থিতিতে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি Google-এর সিইও সুন্দর পিচাইয়ের দ্বারস্থ হলেন হাজার হাজার কর্মী। ৪,৫০০-রও বেশি কর্মীর স্বাক্ষর-সম্বলিত একটি আবেদনপত্র জমা দিয়ে তাঁরা দাবি তুলেছেন, ছাঁটাইয়ের আগে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

(Google layoffs) ক্যালিফোর্নিয়ায় Google-এর সদর দফতরের বাইরে বৃহস্পতিবার এই আবেদনপত্র জমা দেন কর্মীরা। Alphabet Workers Union-এর নেতৃত্বে হওয়া এই উদ্যোগে ইউনিয়নের সভাপতি তথা Google-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পারুল কৌল বলেন, “Google আজ নজিরবিহীন আর্থিক সাফল্যের মধ্যে রয়েছে। সংস্থার বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ছয় বছরে চার গুণ বেড়েছে। তাই ছাঁটাই কোনও বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়, বরং মুনাফাকে কর্মীদের উপরে গুরুত্ব দেওয়ার ফল।”

(Google layoffs) আবেদনপত্রে কর্মীদের দাবি, বাধ্যতামূলক ছাঁটাইয়ের আগে সব বিভাগে স্বেচ্ছাবসর (Buyout)-এর সুযোগ দিতে হবে। পাশাপাশি নিশ্চিত ক্ষতিপূরণ (Severance), সেই ক্ষতিপূরণকে দীর্ঘমেয়াদি বেতন-সহ ছুটিতে রূপান্তরের বিকল্প এবং কোটা-ভিত্তিক পারফরম্যান্স রেটিং ব্যবস্থা বাতিলের দাবিও জানানো হয়েছে। কর্মীদের অভিযোগ, বর্তমান মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতার চেয়ে নির্দিষ্ট লক্ষ্যপূরণকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

কুমিরের হামলা উত্তরপ্রদেশে, প্রাণ গেল এক কিশোরের

পারুল কৌলের দাবি, এটি চাকরির নিরাপত্তা নিয়ে Google কর্মীদের সবচেয়ে বড় সম্মিলিত প্রতিক্রিয়া। যদিও আবেদন জমা দিতে গিয়ে কর্মীরা CEO-র দফতরে কোনও প্রত্যক্ষ সাড়া পাননি। পরে অফিসের এক কর্মী আবেদনপত্রটি সুন্দর পিচাইয়ের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি Google।

উল্লেখ্য, ২০২৩ সালের ব্যাপক (Google layoffs) ছাঁটাইয়ের পর থেকেই কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতেও Google Cloud-সহ বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই হয়েছে। অন্যদিকে সংস্থা AI-কে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে তুলে ধরে এই খাতে বিপুল অর্থ ব্যয় ও নিয়োগ চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। যদিও সংস্থা সরাসরি স্বীকার করেনি যে AI-র জন্যই ছাঁটাই হচ্ছে। তবে DeepMind-এর CEO আগে বলেছিলেন, AI দিয়ে সফটওয়্যার ডেভেলপারদের সম্পূর্ণ বদলে ফেলার চিন্তা “কল্পনাশক্তির অভাব”।

শুধু Google নয়, AI-কে ঘিরে উদ্বেগ এখন গোটা সিলিকন ভ্যালিতেই। সম্প্রতি Meta-র একাধিক কর্মী অভিযোগ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কর্মীদের ছাঁটাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছে। যদিও Meta সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই। (Google layoffs)

ট্রফির সঙ্গে এবার ‘চ্যাম্পিয়ন রিং’, বিশ্বকাপে নতুন চমক FIFA-র


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment