রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ফিরে আসুন তৃণমূলে, এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করব’, অভিষেকের চ্যালেঞ্জ

Published on: July 18, 2026
---Advertisement---

তৃণমূলের সাংগঠনিক টানাপোড়েনের আবহে দলের ‘বিদ্রোহী’ তৃণমূলীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, যাঁরা আজ তাঁকে দোষারোপ করছেন, তাঁরা যদি সত্যিই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দলের সমস্যার মূল কারণ, তাহলে তাঁরা যেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে ফিরে আসেন। এমনটা হলে তিনি এক ঘণ্টার মধ্যে দল থেকে পদত্যাগ করবেন বলেও ঘোষণা করেন। (Abhishek Banerjee Resignation Challenge)

অভিষেকের দাবি, যাঁরা দল ছেড়ে ‘বিদ্রোহী’ শিবির বা বিজেপিতে গিয়েছেন, তাঁদের অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ও CBI হাত থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, একটি ‘ডিল’-এর মাধ্যমে তাঁকে প্রকাশ্যে আক্রমণ করার বিনিময়ে তাঁদের বিরুদ্ধে তদন্তে রেহাই দেওয়া হচ্ছে। তবে তাঁর এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করবেন না বলেই তিনি দাবি করেন। (Abhishek Banerjee Resignation Challenge)

তিনি বলেন, পরাজয়ের জন্য যদি তাঁকেই দায়ী করা হয়, তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ২৯ টি আসন জয়ের কৃতিত্বও তাঁর প্রাপ্য। তাঁর কথায়, “হারের দায় যদি আমার হয়, তাহলে জয়ের কৃতিত্বও আমার।”

অভিষেক আরও বলেন, তিনি নিজেও একাধিকবার ED, CBI, এবং রাজ্য পুলিশের তলবের মুখোমুখি হয়েছেন। তাঁর বিরুদ্ধে ২০-৩০টি FIR রয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু কোনও দিন তদন্ত থেকে পালিয়ে যাননি। বরং সমস্ত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন।

এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে অভিষেকের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি কোনও ভুল করেননি এবং আগামী ৫০ বছর রাজনীতিতে থাকবেন। একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তৃণমূলে ভাঙন ধরানোর অভিযোগও তোলেন। (Abhishek Banerjee Resignation Challenge)

এদিকে, এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় অফিস ভাঙার কাজ চালায় জেলা প্রশাসন। প্রশাসনের দাবি, নির্মাণ সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগে একাধিক নোটিশ পাঠানো হলেও কোনও জবাব না মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসে সাম্প্রতিক সময়ে একাধিক নেতা, বিধায়ক ও সাংসদের দলত্যাগ এবং বিদ্রোহী শিবিরের উত্থানকে ঘিরে যে সাংগঠনিক সংকট তৈরি হয়েছে, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ও বিতর্কের জন্ম দিয়েছে। (Abhishek Banerjee Resignation Challenge)

আরও পড়ুন :-বেআইনিভাবে ৫ তলার অফিস, আমতলায় বুলডোজার চলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment