এবার বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব ঘিরে নতুন বিতর্কে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে,ফিফা। যেখানে বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতা পরিচালনার জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহায়ক সংস্থা (সাবসিডিয়ারি) গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে (FIFA)।
FIFA: FIFA-র মালিকানা ধরে রাখবে কে?
ফিফার দাবি, নতুন সংস্থা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’-এ তারা সংখ্যাগরিষ্ঠ মালিকানা ধরে রাখবে। তবে সংখ্যালঘু অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার তোলা হতে পারে। এই প্রস্তাব কার্যকর হওয়ার আগে ফিফার ২১১টি সদস্য দেশের অনুমোদন প্রয়োজন (FIFA)।
ফিফা জানিয়েছে, প্রস্তাবটি অনুমোদিত হলে সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিতে পারে জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত একটি সংস্থা। জশুয়া কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও বাণিজ্যিক চুক্তি থেকে ফিফা প্রতি বিশ্বকাপেই বিপুল আয় করে থাকে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। খেলার জনপ্রিয়তা থেকে যে বাণিজ্যিক মূল্য তৈরি হয়েছে, তা আরও বিস্তৃতভাবে ফুটবলের উন্নয়নে কাজে লাগাতে চায় ফিফা। তাঁর দাবি, এই উদ্যোগ থেকে পাওয়া অর্থ বিশ্বের বিভিন্ন দেশে ফুটবলের বিকাশ, অবকাঠামো উন্নয়ন এবং অংশগ্রহণ বাড়ানোর কাজে ব্যয় করা হবে।”
তবে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। উয়েফার বক্তব্য, ফুটবলের পরিচালনা ও আত্মাকে বাণিজ্যিক সম্পদ হিসেবে বিক্রি করা উচিত নয়। তাদের মতে, প্রস্তাবে পর্যাপ্ত স্বচ্ছতা নেই এবং এতে কারা আর্থিকভাবে লাভবান হবে, তা স্পষ্ট নয়।
উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, “ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি বিক্রির অধিকারও কারও নেই। বিশ্বকাপের মতো প্রতিযোগিতা শুধুমাত্র একটি বাণিজ্যিক পণ্য নয়।”
ফিফার প্রস্তাব নিয়ে এখন বিশ্ব ফুটবল মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। সদস্য দেশগুলোর ভোটের পরই এই পরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারিত হবে।













hey there and thank you on your information – I have definitely picked up something new from proper here. I did however expertise some technical issues the usage of this site, as I skilled to reload the website a lot of occasions prior to I may get it to load correctly. I had been brooding about if your hosting is OK? Not that I’m complaining, however sluggish loading instances times will sometimes have an effect on your placement in google and can injury your high quality ranking if ads and ***********|advertising|advertising|advertising and *********** with Adwords. Well I’m including this RSS to my e-mail and could look out for a lot extra of your respective exciting content. Ensure that you update this once more very soon..