রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৩ মিনিটের অপেক্ষাতেই কি পেনাল্টি মিস? এমবাপেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাল্যান্ডের

Mbappe Penalty Delay
---Advertisement---

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কিন্তু ম্যাচের ফলের থেকেও বেশি চর্চায় (Mbappe Penalty Delay) কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস, তার আগে অস্বাভাবিক দীর্ঘক্ষণ অপেক্ষা এবং সেই নিয়ে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের কড়া প্রতিক্রিয়া।

ম্যাচের প্রথমার্ধে নৌয়াসির মাজরাউয়ির ফাউলে এমবাপেকে পেনাল্টি দেন আর্জেন্তাইন রেফারি ফাকুন্দো তেলো। কিন্তু শট নেওয়ার ঠিক আগে VAR পেনাল্টির সিদ্ধান্ত খতিয়ে দেখতে শুরু করে। প্রায় ৩ মিনিট ১২ সেকেন্ড ধরে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি হার্নান মাসত্রাঞ্জেলো অন-ফিল্ড রেফারির সঙ্গে আলোচনা করেন। (Mbappe Penalty Delay) শেষ পর্যন্ত পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকলেও দীর্ঘ অপেক্ষার পর নেওয়া শট দুর্দান্তভাবে রুখে দেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো।

(Mbappe Penalty Delay) এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান নরওয়ের তারকা স্ট্রাইকার হাল্যান্ড। স্ন্যাপচ্যাটে তিনি লেখেন, “Need to wait 5 mins to take a penalty is way too long.” যদিও বাস্তবে অপেক্ষার সময় ছিল তিন মিনিটের কিছু বেশি, তবুও হাল্যান্ডের বক্তব্য, এত দীর্ঘ বিরতি যে কোনও পেনাল্টি নেওয়া ফুটবলারের ছন্দ নষ্ট করে দিতে পারে। এই মন্তব্য ঘিরে ফুটবলমহলেও নতুন বিতর্ক শুরু হয়েছে।

তবে হতাশা ঝেড়ে দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন করেন এমবাপে। ৬০ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন, এরপর মাত্র ছয় মিনিট পর ওসমান দেম্বেলের গোলেও গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই। এই গোলের সুবাদে চলতি বিশ্বকাপে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ আট গোলের মালিকও হয়েছেন তিনি।

ম্যাচের শেষদিকে গোড়ালিতে সামান্য চোট পেয়ে মাঠ ছাড়লেও এমবাপে পরে জানান, চিন্তার কিছু নেই। তাঁর কথায়, এটি সামান্য সমস্যা, আর তাঁকে তুলে নেওয়া হয়েছিল সম্পূর্ণ কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে। বদলি করা হয়েছিল কৌশলগত কারণেই।

ফুটবল ম্যাচে ৯০ মিনিটের, নেপথ্যের ইতিহাস জানলে অবাক হবেন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “৩ মিনিটের অপেক্ষাতেই কি পেনাল্টি মিস? এমবাপেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাল্যান্ডের”

Leave a Comment