রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাস গেলে পান লাখ লাখ টাকা, RBI-তে কত বেতন ঈশান কিষানের?

Published on: August 6, 2026
Ishan Kishan Salary
---Advertisement---

[ছবি:এক্স]

২২ গজে ছক্কা-চারের ঝড় তোলা তাঁর নিত্যদিনের কাজ। কিন্তু এবার ব্যাট নয়, হাতে ফাইল। (Ishan Kishan Salary) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানকে দেখা গেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র পাটনা আঞ্চলিক কার্যালয়ে অফিসের ডেস্কে কাজ করতে। এরপর থেকেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে—ঈশানের বেতন কত?

কেন RBI-র অফিসে ঈশান?

২৮ বছর বয়সি ঈশান কিষান ক্রিকেট সূচির ফাঁকে পাটনায় RBI-র আঞ্চলিক কার্যালয়ে নিজের দায়িত্ব পালন করছেন। ভাইরাল হওয়া ছবিতে তাঁকে গলায় আইডি কার্ড ঝুলিয়ে গ্রাহকদের ফাইল দেখা, নথি খতিয়ে দেখা এবং সহকর্মীদের সঙ্গে হাসিমুখে কাজ করতে দেখা যায়। অনেকেই সুযোগ পেয়ে তাঁর সঙ্গে সেলফিও তোলেন।

কীভাবে চাকরি পেলেন ভারতীয় তারকা?

২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য চালু থাকা স্পোর্টস কোটার মাধ্যমে RBI-তে গ্রেড-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগ দেন ঈশান। চাকরির পাশাপাশি গত কয়েক বছরে ডিওয়াই পাটিল টুর্নামেন্ট-সহ একাধিক প্রতিযোগিতায় RBI দলের হয়েও খেলেছেন তিনি।

Ishan Kishan Salary: ঈশানের বেতন কত?

সরকারি নিয়ম অনুযায়ী, গ্রেড-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ঈশানের মূল বেতন (Basic Pay) ৪৫,০০০ থেকে ৪৯,০০০ টাকা। বাড়িভাড়া ভাতা (HRA) এবং অন্যান্য সরকারি ভাতা যোগ হয়ে তাঁর মাসিক গ্রস বেতন দাঁড়ায় প্রায় ৯০,০০০ থেকে ১.১৫ লক্ষ টাকা। ট্যাক্স ও অন্যান্য কাঁটছাটের পর প্রতি মাসে তাঁর অ্যাকাউন্টে প্রায় ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা জমা পড়ে। (Ishan Kishan Salary)

এবার ফের ক্রিকেটে ফোকাস

তবে ব্যাঙ্কের ডেস্কে ঈশানের উপস্থিতি সাময়িক। খুব শিগগিরই তিনি আবার ক্রিকেট মাঠে ফিরবেন। আগামী ২৩ আগস্ট, ২০২৬ থেকে শুরু হতে যাওয়া দুলীপ ট্রফিতে পূর্বাঞ্চল (ইস্ট জোন) দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ভারতীয় এই ড্যাশিং উইকেটকিপার-ব্যাটার।

ফিটনেসে জিরো টলারেন্স, ইংল্যান্ড সফরের পর কড়া পদক্ষেপ BCCI-এর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment