---Advertisement---
lifezone nursing home

Kashmira Pardeshi: IPL-এ নজর কাড়ছেন এই সুন্দরী, চিনে নিন কাশ্মীরা পারদেশিকে

April 6, 2026 6:02 PM
Kashmira Pardeshi
---Advertisement---

আইপিএলের একটি ম্যাচে হঠাৎ করে দর্শকদের ভিড়ের মাঝে এক তরুণীকে দেখতে পাওয়া যায়, যিনি বাকিদের থেকে ফোকাস নিজের দিকে নিয়ে নেন। এর পর থেকে গোটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সেই ছবি। কে সেই ‘রহস্যময়ী’ তরুণী জানেন?

গত ৪ এপ্রিল চেন্নাইতে অনুষ্ঠিত হয় আইপিএল ২০২৬-এর চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস (Kashmira Pardeshi) ম্যাচ। সেই ম্যাচে এক তরুণীকে পাঞ্জাব কিংসকে সমর্থন করতে দেখা যায়। তখনই গোটা মাঠের ক্যামেরা ঘুরে যায় দর্শকদের মধ্যে বসে থাকা এই তরুণীর দিকে।

খেলা শেষের পর সম্প্রচারের এই অংশটি গোটা সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে এবং এই তরুণীর পরিচয় কী তা জানতে অনেকেই আগ্রহী হন। আবার বেশ কয়েকজন ওই পোস্টে দাবি করেন গ্যালারিতে যে তরুণীকে দেখা গেছে তিনি হলেন দক্ষিণী অভিনেত্রী কাশ্মীরা পারদেশি। এমনকি গুঞ্জন চলতে থাকে তিনি নাকি ক্রিকেটার নেহাল ওয়াধেরার সঙ্গে সম্পর্কে রয়েছেন। আর এই গুজব নিয়ে তীব্র সমালোচনাও হয়।

কাশ্মীরা পারদেশি (Kashmira Pardeshi) একজন ভারতীয় অভিনেত্রী যিনি তামিল, তেলুগু এবং হিন্দি চলচ্চিত্র সহ একাধিক ভাষায় চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি ২০১৮ সালে তেলুগু চলচ্চিত্র ‘নর্তনাসালা’-এর মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। পরের বছর, তিনি ‘সিভাপ্পু মানজাল পাচাই’ দিয়ে তামিল চলচ্চিত্রে প্রবেশ করেন এবং হিন্দি চলচ্চিত্র ‘মিশন মঙ্গল’-এও অভিনয় করেন। সাম্প্রতিক বছরগুলিতে, তিনি ডিজিটাল প্ল্যাটফর্মেও তাঁর উপস্থিতি বিশেষ করে লক্ষণ করা গিয়েছে। ২০২৩ সালে ‘দ্য ফ্রিল্যান্সার’ ওয়েব সিরিজের মাধ্যমে তাঁর অভিষেক হয়। পর্দায় কাজের মাধ্যমে পরিচিতি পেলেও পাঞ্জাব কিংসের ম্যাচগুলোতে তার সাম্প্রতিক উপস্থিতি সমাজমাধ্যমে গুঞ্জন চলছেই। যদিও এই নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Kashmira Pardeshi: IPL-এ নজর কাড়ছেন এই সুন্দরী, চিনে নিন কাশ্মীরা পারদেশিকে”

Leave a Comment