রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একের পর এক চেক বাউন্স, হুমায়ুন কবীরকে সরাল মহামেডান

Published on: August 6, 2026
Mohamedan Sporting
---Advertisement---

চেক বাউন্স, আর্থিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা এবং কার্যকরী কমিটির অসন্তোষের জেরে (Mohamedan Sporting) সভাপতি পদ থেকে অপসারিত হলেন নওদার বিধায়ক তথা আম জনতা পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক করে সচিব ওয়াসিম আক্রম আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে জানানো হয়, প্রাক্তন সচিব গজল জাফরকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Mohamedan Sporting: কমিটির সিদ্ধান্তেই অপসারণ

ওয়াসিম আক্রম স্পষ্ট জানান, কোনও ব্যক্তি এককভাবে এই সিদ্ধান্ত নেননি। তাঁর দাবি, হুমায়ুন কবীরের সঙ্গে দীর্ঘদিন কোনও আনুষ্ঠানিক যোগাযোগই ছিল না। তিনি বলেন, “মিডিয়ায় উনি ৯ বা ১৯ তারিখে আসার কথা বললেও আমাদের কাছে কোনও ফোন, মেসেজ, ই-মেল বা চিঠি আসেনি। আমরা ওঁর জন্য বসে থাকতে পারি না। ক্লাবের সংবিধান ও নিয়ম মেনেই কার্যকরী কমিটি তাঁকে সরিয়ে গজল জাফরকে সভাপতি করেছে।”

প্রতিশ্রুতি অপূর্ণ, তিনবার চেক বাউন্স

(Mohamedan Sporting) ক্লাব সূত্রে দাবি, সভাপতি হওয়ার সময় হুমায়ুন কবীর ১৩ কোটি টাকার দেনা শোধ, অন্তত ২৫ কোটি টাকার আর্থিক সহায়তা এবং ক্লাবকে সংকটমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দু’মাসেও সেই প্রতিশ্রুতির এক শতাংশও পূরণ হয়নি। উল্টে ২৯ জুলাই তাঁর দেওয়া দেড় কোটি টাকার চেক পরপর তিনবার বাউন্স করে। এরপর ৩ অগস্ট ক্লাবের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়।

ওয়াসিম আক্রমের কথায়, “এটা ক্লাবের কাছে ব্ল্যাক ডে। একজন ক্লাব সভাপতির নিজের চেক বাউন্স করেছে। ৫ অগস্টের মধ্যে ৫০ শতাংশ আর্থিক প্রতিশ্রুতি পূরণের সময় দেওয়া হলেও তা হয়নি।”

Mohamedan Sporting: ‘ক্লাব বাঁচানোর লড়াই’

সচিবের দাবি, এটি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াই নয়। তাঁর ভাষায়, “এটা ক্লাব দখলের বিষয় নয়, ক্লাব বাঁচানোর লড়াই। আমরা ছোট মানুষ, ক্লাবকে ভালোবাসি এবং ক্লাবকে বাঁচাতে চাই।” তিনি আরও অভিযোগ করেন, ক্লাবের GST, TDS-এর মতো অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে আনা এবং কমিটির সদস্যদের ‘ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার’ মন্তব্য ক্লাবের মর্যাদাকে আঘাত করেছে।

৯ জনের মধ্যে ৭ জনের সমর্থন

(Mohamedan Sporting) সভাপতি হওয়ার পর হুমায়ুন কবীরই ৯ সদস্যের কার্যকরী কমিটি গঠন করেছিলেন। পরে একজন সদস্যকে অপসারণ করা হয়। বাকি ৮ সদস্যের মধ্যে হুমায়ুন কবীর ছাড়া ৭ জনই তাঁকে সভাপতি পদ থেকে সরানোর পক্ষে মত দেন। বৃহস্পতিবার জরুরি বৈঠকে সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে।

Mohamedan Sporting: নতুন সভাপতি গজল জাফর

বর্তমানে কলকাতা লিগ ও ডুরান্ড কাপে খেলছে মহামেডান স্পোর্টিং। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলারদের বকেয়া মিটিয়ে নতুন দল গঠনের কাজও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে নেতৃত্বে পরিবর্তন এনে ক্লাবের আর্থিক ও প্রশাসনিক স্থিতিশীলতা ফেরানোর বার্তা দিল কার্যকরী কমিটি। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন সচিব গজল জাফর। এখন তাঁর নেতৃত্বেই ক্লাবের ভবিষ্যৎ পথচলার দিকে নজর থাকবে সাদা-কালো সমর্থকদের।

দাবানলে বিধ্বস্ত স্পেনের পাশে মেসি, দিলেন বিপুল আর্থিক অনুদান


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment