---Advertisement---
lifezone nursing home

Mohammedan Sporting Iftar Party: মহামেডান স্পোর্টিংয়ের ইফতার পার্টি, উৎসবের মাঝেই হতাশা ISL-এ দলের পারফর্ম্যান্স নিয়ে

March 15, 2026 12:18 AM
Mohammedan Sporting Iftar Party
---Advertisement---

সামনেই খুশির ইদ, চলছে পবিত্র রমজান মাস। আর এই রমজান উপলক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয় এক ইফতার পার্টির। ক্লাবের সকল সদস্য এবং দলের খেলোয়াড়দের উপস্থিতিতে মহা সমারোহে শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবুতে অনুষ্ঠিত হল এই ‘দাওয়াত-এ-ইফতার’।

কলকাতার প্রাচীন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবগুলির মধ্যে একটি হলো এই মহামেডান স্পোর্টিং ক্লাব। খেলায় কোনও জাত, ধর্ম, বর্ণ থাকে না – এই ধারণায় বিশ্বাসী মহামেডান স্পোটিংও। কাজের প্রতি বছরই ক্লাবের পক্ষ থেকে রমজান মাসে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। দলের সদস্য থেকে খেলোয়াড় সকলেই একসাথে সামিল এই পার্টিতে। এবারও তার ব্যতিক্রম হলো না। Mohammedan Sporting Iftar Party

১৪ মার্চ, শনিবার ছিল সেই জমকালো ইফতার পার্টি। দলের প্রেসিডেন্ট থেকে সদস্যবৃন্দ এবং সমস্ত প্রাক্তন – বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এই পার্টিতে। নির্ধারিত সময়ে নমাজ পড়ে তারপর শুরু হয় ইফতারির খাওয়া-দাওয়া।

East Bengal Coach: ফের ড্র ইস্টবেঙ্গলের, গ্যালারিতে ‘গো ব্যাক অস্কার’ স্লোগান

ইফতার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মহম্মদ আমিরউদ্দিন (ববি)। ক্লাবের বর্তমান অবস্থান এবং ইনভেস্টদের অভাব নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর কথায় ইনভেস্টর পাওয়া যায়নি বলেই এবার কোনও বিদেশি খেলোয়াড়কে নেওয়া যায়নি। অনেক ইনভেস্টর আবার আশ্বাস দিও পরে পিছু হটে গিয়েছেন। তাই শেষ পর্যন্ত দলকে যতটা মজবুত জায়গায় নিয়ে যাবে ভেবেছিলেন সেটা করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর থেকে যথাযথ সাহায্য পেয়েছেন বলেই জানিয়েছেন ববি।

এবারে আইএসএল-এ সেভাবে জ্বলে ওঠেনি মহামেডান স্পোর্টিং, এবিষয়ে সভাপতি ববি জানান, শেষ মুহূর্তে বিদেশি খেলোয়াড় যুক্ত না হওয়ায় দল হতাশ হয়েছিল তার কিছুটা প্রভাব খেলাতেও দেখা গিয়েছে। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে তিনি কথা বলেছেন এবং আগামীতে ভাল ফল হবে বলেই আশাবাদী মহামেডান সভাপতি। Mohammedan Sporting Iftar Party

সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ ইফতার পার্টির মাঝেও আইএসএলে দলের পারফরমেন্সে কিছুটা হতাশ ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকেরা। তবে ভবিষ্যতে ইনভেস্টর পেলে এবং সমর্থকদের উৎসাহ বজায় থাকলে দল আবারও ঘুরে দাঁড়াবে এই আশায় বুক বাঁধছেন মহামেডান সমর্থকরা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment