---Advertisement---
lifezone nursing home

9th May Weather Update: বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বৈশাখের এই মনোরম পরিবেশ কতদিন থাকবে?

May 9, 2026 10:01 AM
---Advertisement---

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে। এরফলে। সকালের দিকে মনোরম পরিবেশ অনুভূতি হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে গত কয়েকদিন ধরেই এমন পরিবেশ তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রঝড়ের সম্ভাবনাও বাড়ছে। (9th May Weather Update)

দক্ষিণবঙ্গে ৯ মে জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি—ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে, সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

১০ মে পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবৃষ্টির প্রবণতা বজায় থাকবে। ১১ ও ১২ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। (9th May Weather Update)

১৩ ও ১৪ মে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গেও আজ অর্থাৎ অজ ৯ মে অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের সব জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১২ মে থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

১৩ ও ১৪ মে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। (9th May Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment