রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

India Appoint Defence Navy Chiefs: ঘোষণা হলো দেশের পরবর্তী চিফ অড ডিফেন্স স্টাফের নাম, দায়িত্বে এনএস রাজা সুব্রমণি

---Advertisement---

দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি (অবসরপ্রাপ্ত)। তিনি জেনারেল অনিল চৌহানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। জেনারেল চৌহানের মেয়াদ শেষ হবে আগামী ৩০ মে ২০২৬। নতুন সিডিএস একইসঙ্গে সরকারের মিলিটারি অ্যাফেয়ার্স বিভাগের সেক্রেটারি হিসেবেও কাজ করবেন। (India Appoint Defence Navy Chiefs)

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি পিভিএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম (রিটায়ার্ড) একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ অফিসার। বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে (এনএসসিএস) মিলিটারি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সেনাবাহিনীর ৪৭তম ভাইস চিফ অফ আর্মি স্টাফ এবং সেন্ট্রাল কমান্ডের জিওসি-ইন-সি ছিলেন।

১৯৮৫ সালের ডিসেম্বরে গাড়ওয়াল রাইফেলসে দায়িত্ব পাওয়া সুব্রমণি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে যাত্রা শুরু করেন। তাঁর দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সামরিক জীবনে তিনি বিভিন্ন অপারেশনাল এলাকায় দায়িত্ব সামলেছেন। তিনি পূর্বাঞ্চলীয় কম্যান্ডে কর্নেল জেনারেল স্টাফ (অপারেশনস) হিসেবে কাজ করেছেন, জম্মু-কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলস সেক্টরের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। ব্রিগেডিয়ার পদে সাম্বায় ১৬৮ ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। তিনি কিংস কলেজ লন্ডন থেকে এমএ এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। (India Appoint Defence Navy Chiefs)

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, “একজন অত্যন্ত দক্ষ অফিসার হিসেবে তাঁর নিয়োগ সশস্ত্র বাহিনীর সমন্বয়কে আরও শক্তিশালী করবে।” তাঁর সেবার স্বীকৃতিস্বরূপ তিনি পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক ও বিশিষ্ট সেবা পদক পেয়েছেন।

একই ঘোষণায় ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে পরবর্তী নৌবাহিনী প্রধান (চিফ অফ নেভাল স্টাফ) হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন, যাঁর মেয়াদ শেষ হবে ৩১ মে। বর্তমানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ পদে কর্মরত স্বামীনাথন ১৯৮৭ সালে নৌবাহিনীতে যোগ দেন। তিনি আইএনএস বিক্রমাদিত্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ জাহাজকে কমান্ড করেছেন এবং নৌবাহিনীর প্রশিক্ষণ, অপারেশন ও পার্সোনেল ম্যানেজমেন্টে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। (India Appoint Defence Navy Chiefs)

প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, এই নিয়োগগুলি মে মাসের শেষের মধ্যেই কার্যকর হবে।

West Bengal CM: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “India Appoint Defence Navy Chiefs: ঘোষণা হলো দেশের পরবর্তী চিফ অড ডিফেন্স স্টাফের নাম, দায়িত্বে এনএস রাজা সুব্রমণি”

Leave a Comment