গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক সংগ্রহে আরও এক সাফল্য। (Raja Muthupandi) পুরুষদের ৬৫ কেজি ভারোত্তোলনে দুরন্ত পারফরম্যান্স করে রুপোর পদক জিতলেন তামিলনাড়ুর রাজা মুথুপান্ডি। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই অর্জন প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে।
Raja Muthupandi: দুর্দান্ত লিফটে রুপোর পদক
গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ২৬ বছর বয়সি রাজা মুথুপান্ডি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। স্ন্যাচ বিভাগে দ্বিতীয় প্রচেষ্টায় ১২৬ কেজি ওজন সফলভাবে তোলেন তিনি। এরপর ক্লিন অ্যান্ড জার্কেও দ্বিতীয় চেষ্টায় ১৬০ কেজি তুলতে সক্ষম হন। সব মিলিয়ে ২৮৬ কেজি মোট লিফট করে ভারতের ঝুলিতে দ্বিতীয় রুপোর পদক এনে দেন তিনি।
Another lift. Another medal. 🥈
— Sony Sports Network (@SonySportsNetwk) July 26, 2026
Raja Muthupandi muscles his way to Commonwealth Games silver in the Men's 65kg event. 🏋️♂️
Watch the Commonwealth Games 2026 TODAY, 2 PM onwards, LIVE & EXCLUSIVE on Sony Sports Network TV channels and Sony LIV
#SonySportsNetwork #SonyLIV… pic.twitter.com/SUTs7cv1mH
মোদির শুভেচ্ছা বার্তা
Another medal for India in Weightlifting!
— Narendra Modi (@narendramodi) July 27, 2026
Congrats to Raja Muthupandi on winning a Silver in the Men’s 65 kg event at the Glasgow Commonwealth Games. His success makes every Indian happy and proud. My best wishes for his upcoming endeavours.#CWG2026 pic.twitter.com/4e2hT8WHyX
(Raja Muthupandi) রাজা মুথুপান্ডির সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)-এ অভিনন্দন জানিয়ে লেখেন, “ভারোত্তোলনে ভারতের জন্য আরও একটি পদক। গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের ৬৫ কেজি বিভাগে রুপো জেতার জন্য রাজা মুথুপান্ডিকে অভিনন্দন। তাঁর এই সাফল্য প্রতিটি ভারতীয়কে আনন্দিত ও গর্বিত করেছে। ভবিষ্যতের জন্য রইল শুভেচ্ছা।”
#WATCH | Scotland | Glasgow Commonwealth Games 2026 | On winning the silver medal in men's 65kg weightlifting final, Indian weightlifter Raja Muthupandi says, "… I am certainly disappointed because my coach had placed his trust in me, believing we would put in the full effort… pic.twitter.com/hRcmht7xnc
— ANI (@ANI) July 26, 2026
অন্যদিকে এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন মালয়েশিয়ার আজনিল বিন বিদিন মুহাম্মদ। তিনি মোট ২৯৯ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড গড়েন। পাশাপাশি এটি তাঁর টানা তৃতীয় কমনওয়েলথ গেমস স্বর্ণপদক। এর আগে ২০১৮ সালের গোল্ড কোস্ট এবং ২০২২ সালের বার্মিংহাম গেমসেও তিনি সোনা জিতেছিলেন। অন্যদিকে (Raja Muthupandi) রাজা মুথুপান্ডির রুপো ভারতের পদক তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে ধরা হচ্ছে এবং তাঁর এই পারফরম্যান্স ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও বড় আশা জাগিয়েছে।
জঙ্গলে কাঠ কুড়ানো থেকে কমনওয়েলথে সোনা—মীরাবাই চানুর গল্প জানেন?












