রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

PV Sindhu: দুবাই থেকে দেশে ফিরেও হতাশ সিন্ধু, হাতছাড়া অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ

Published on: March 3, 2026
PV Sindhu
---Advertisement---

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে দুবাইয়ে আটকে পড়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা এবং দু’বারের অলিম্পিক মেডেল জয়ী পিভি সিন্ধু (PV Sindhu)। তবে এবার নিরাপদে ফিরলেন নিজের দেশের মাটিতে, বেঙ্গালুরুতে ফিরে এসেছেন তিনি। নিজেই দেশে ফেরার খবর জানালেন সিন্ধু।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি আসন্ন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ খেলার জন্য দুবাই থেকে বার্মিংহাম যাওয়ার কথা ছিল সিন্ধুর। কিন্তু দুবাইতে পৌঁছানোর কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানের ওপর হামলার পর ফলে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে দুবাইয়ে আটকে যান সিন্ধু ও তাঁর টিম। দুবাইয়ে যেখানে সিন্ধুরা ছিলেন সেখানে পরিস্থিতি ছিল অস্থির, খুব কাছেই বিস্ফোরণেরও খবর মিলেছিল। তবে সেই সময় সিন্ধুর নিরাপত্তার জন্য দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ও হাই কমিশনের কর্মকর্তারা তাঁদের দলকে নিরাপদ স্থানে সরিয়ে দেন।

পিভি সিন্ধু (PV Sindhu) তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান, এভাবেই এই কয়েকদিন দুবাইতে একটি হোটেলে ছিলেন তাঁরা। তবে অবশেষে অপেক্ষার অবসান। দেশে ফিরে এলেন সিন্ধু। মঙ্গলবার তিনি জানান যে, তিনি নিরাপদে বেঙ্গালুরুতে ফিরেছেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি সকলকে, বিশেষ করে বিমানবন্দর ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

তবে এই পরিস্থিতির কারণে এবারের মত সিন্ধুর নির্ধারিত অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ খেলা আর হলো না। ৩ মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। তবে এবার সিন্ধুকে আর ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না। তিনি এবিষয়ে বলেন, ‘এবারের পরিস্থিতির কঠিন ছিল, এখন সময় বিশ্রামের।’ তবে এরপর তিনি পুনরায় নিজেকে পরবর্তী স্তরের জন্য তৈরি করবেন।

অল ইংল্যান্ড খেলা না হলেও দেশের মেয়ে যে আবার ঘরে ফিরে এসেছেন এতেই খুশি দেশবাসী ও সিন্ধুর পরিবার। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি ঠিক কবে স্বাভাবিক হবে তার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment