[ছবি:এক্স]
ফুটবল শুধু একটি খেলা নয়, কখনও কখনও এটি হয়ে ওঠে অনুভূতির ভাষাও। (Ronaldo Fan Video) আর সেই ভাষাই যেন নতুন করে অনুবাদ করলেন এক বাবা, যিনি নিজের দৃষ্টিহীন ছেলেকে অনুভব করালেন ক্রিশ্চিয়ানো রোনাল্দোর ঐতিহাসিক গোলের প্রতিটি মুহূর্ত। সামাজ মাধ্যমে ভাইরাল হওয়া (Ronaldo Fan Video) সেই ভিডিয়ো দেখে আবেগাপ্লুত বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী, বিশেষ করে রোনাল্দো ভক্তরা।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ উজবেকিস্তানের বিরুদ্ধে পর্তুগালের ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্দো। সবার হৃদয় ছুঁয়েছে এক অসাধারণ দৃশ্য। (Ronaldo Fan Video) ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, এক বাবা একটি বিশেষ ফুটবল বোর্ড ব্যবহার করে তাঁর দৃষ্টিহীন ছেলেকে রোনাল্দোর দ্বিতীয় গোলের পুরো আক্রমণভাগ ধাপে ধাপে বোঝাচ্ছেন। বল কোথা থেকে এল, কীভাবে আক্রমণ তৈরি হল, আর শেষ পর্যন্ত কীভাবে রোনাল্দো বলটি জালে পাঠালেন—সবকিছু স্পর্শের মাধ্যমে অনুভব করান তিনি।
A touching video shows a father helping his blind son follow the Portugal vs. Uzbekistan match by using a football board and guiding his hands through every play. I pray Ronaldo sees this. ❤️ pic.twitter.com/zb8j0ZFl0u
— 𝐀𝐬𝐚𝐤𝐲𝐆𝐑𝐍 (@AsakyGRN) June 26, 2026
আর তারপরই আসে সেই অবিস্মরণীয় মুহূর্ত। (Ronaldo Fan Video) রোনাল্দো গোল করতেই ছেলেটির মুখে ফুটে ওঠে নিখাদ আনন্দের হাসি। সে যেন নিজের চোখে না দেখেও অনুভব করে ফেলে ফুটবলের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। এই দৃশ্যই প্রমাণ করে, ফুটবল শুধু দেখা যায় না, হৃদয় দিয়েও অনুভব করা যায়।
অন্যদিকে, মাঠেও ইতিহাস গড়েছেন ৪১ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্দো। তিনি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন ফিফা বিশ্বকাপে (২০০৬ থেকে ২০২৬) গোল করার অনন্য কীর্তি গড়েছেন। একইসঙ্গে তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় প্রবীণতম গোলদাতা এবং কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক হয়েছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে চলা রোনাল্দো আবারও বুঝিয়ে দিলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। আর তাঁর কোটি কোটি ভক্তের কাছে তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি এক অনুভূতি, এক অনুপ্রেরণা, এক অবিরাম স্বপ্নের নাম।
(Ronaldo Fan Video) ভাইরাল হওয়া সেই বাবা-ছেলের মুহূর্তটি যেন আরও একবার মনে করিয়ে দিল—ক্রিশ্চিয়ানো রোনাল্দোর গোল শুধু স্কোরবোর্ড বদলায় না, ছুঁয়ে যায় মানুষের হৃদয়ও।
আরও পড়ুন :- আগামী বছরেই ভারত সফরে ট্রাম্প? বড় ইঙ্গিত মার্কো রুবিওর, শেষ পর্যায়ে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি











