রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Airtel গ্রাহকদের জন্য খুশির, আনলিমিটেড 5G নিয়ে বড় সিদ্ধান্ত সংস্থার

Published on: July 19, 2026
---Advertisement---

Airtel এর আনলিমিটেড 5G ডেটা অফার নিয়ে গ্রাহকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিশেষ করে এই পরিষেবা মোবাইল Hotspot এর মাধ্যমে নেট শেয়ার করে অন্য ডিভাইসে ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশট ও ব্যবহারকারীদের দাবি এই বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়। তবে সাম্প্রতিক তথ্য বলছে, বিষয়টি নিয়ে আগের মতো কোনও স্পষ্ট নিষেধাজ্ঞা আর নেই।(Airtel Unlimited 5G)

Airtel-এর আনলিমিটেড 5G অফার বর্তমানে নির্বাচিত Prepaid ও Postpaid প্ল্যানে উপলব্ধ। এই সুবিধা পেতে হলে গ্রাহকের কাছে 5G স্মার্টফোন থাকতে হবে এবং সংশ্লিষ্ট এলাকায় Airtel 5G Plus নেটওয়ার্কের কভারেজ থাকতে হবে। এছাড়া Airtel অ্যাপের মাধ্যমে অফারটি সক্রিয় করতে হয়। এরপর ব্যবহারকারী ফোনে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারেন। (Airtel Unlimited 5G)

তবে মূল প্রশ্ন ছিল, সেই ডেটা মোবাইল Hotspot চালু করে ল্যাপটপ, ট্যাবলেট বা অন্য ডিভাইসে ব্যবহার করা যাবে কি না। এ নিয়ে কিছু অনলাইন পোস্টে দাবি করা হলেও, বর্তমানে এয়ারটেলের শর্তাবলির অর্থাৎ (Terms & Conditions) পাতায় এমন কোনও স্পষ্ট নিষেধাজ্ঞার উল্লেখ নেই। বরং জানা যাচ্ছে, সংস্থা তাদের মোবাইল Hotspot সংক্রান্ত আগের শর্ত সরিয়ে দিয়েছে। ফলে গ্রাহকরা এখন Hotspot র মাধ্যমে অন্য ডিভাইসেও আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

তবে এই সুবিধার ক্ষেত্রেও একটি সীমা রয়েছে। বাণিজ্যিক অপব্যবহার রোধ করতে Prepaid ও Postpaid—উভয় ধরনের গ্রাহকদের জন্যই Hotspot ব্যবহারে সর্বোচ্চ ৩০০ GB পর্যন্ত উচ্চগতির 5G ডেটা ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, Apple ডিভাইসের ক্ষেত্রেও কখনও এই আনলিমিটেড 5G সুবিধা Hotspot ব্যবহারে আলাদা করে বন্ধ করা হয়নি। (Airtel Unlimited 5G)

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী সংস্থা Reliance Jio তাদের True 5G পরিষেবার ক্ষেত্রে শুরু থেকেই তুলনামূলকভাবে স্পষ্ট অবস্থান নিয়েছে। যোগ্য প্ল্যানে থাকা গ্রাহকেরা True 5G কভারেজের মধ্যে Hotspot চালিয়েও আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারেন। ফলে একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে Jio-র পরিষেবাকে অনেকেই বেশি সুবিধাজনক বলে মনে করেন। (Airtel Unlimited 5G)

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে Airtel Standalone (SA) 5G নেটওয়ার্ক ও Fixed Wireless Access পরিষেবা আরও বিস্তৃত করলে ডেটা ব্যবহারের নীতিতে পরিবর্তন আসতে পারে। তবে আপাতত এয়ারটেলের বর্তমান অবস্থান গ্রাহকদের জন্য স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে। (Airtel Unlimited 5G)

আরও পড়ুন :- হু হু করে বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ, অঙ্ক শুনলে চমকে যাবেন


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Airtel গ্রাহকদের জন্য খুশির, আনলিমিটেড 5G নিয়ে বড় সিদ্ধান্ত সংস্থার”

Leave a Comment