রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভক্তদের ভিড়ে হেনস্তার অভিযোগ! দেরাদুনের অনুষ্ঠানে জ্যাসমিন স্যান্ডলাসকে ঘিরে চাঞ্চল্য

Published on: July 19, 2026
---Advertisement---

ভারতীয়-আমেরিকান গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস-এর দেরাদুনের সাম্প্রতিক কনসার্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দাবি উঠেছে, ভক্তদের ভিড়ে শিল্পীকে ঘিরে ধাক্কাধাক্কির পাশাপাশি তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি জ্যাসমিন বা তাঁর টিম, তবুও ঘটনাটি নিয়ে নেটমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। (Jasmine Sandlas Concert)

ভাইরাল হওয়া ভিডিয়ো তে দেখা যায়, মঞ্চের সামনে উপস্থিত অনুরাগীদের সঙ্গে কথা বলতে ও তাঁদের শুভেচ্ছা গ্রহণ করতে নিচে নেমে আসেন জ্যাসমিন। ভক্তদের মধ্যে কেউ তাঁর হাতে ফুল ও উপহার তুলে দিচ্ছেন, আবার কেউ তাঁর হাত ধরে টেনে নিচ্ছেন। সেই সময় কয়েকজনকে শিল্পীর গায়ে হাত দিতেও দেখা যায় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে জ্যাসমিনের নিরাপত্তারক্ষী ও টিমের সদস্যরা বারবার ভিড়কে পিছিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর স্বয়ং জ্যাসমিনও উপস্থিত দর্শকদের দূরে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। (Jasmine Sandlas Concert)

ভিডিয়ো প্রকাশ্যে আসার পর X (প্রাক্তন টুইটার)-এ একাধিক ব্যবহারকারী ক্ষোভ উগরে দেন। কারও বক্তব্য, একজন শিল্পী যখন ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে আসেন, তখন তাঁর ব্যক্তিগত পরিসর ও মর্যাদার প্রতি সম্মান দেখানো উচিত। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, জনপ্রিয়তার সুযোগ নিয়ে কোনও শিল্পীকে এভাবে স্পর্শ করার অধিকার দর্শকদের কে দিয়েছে? (Jasmine Sandlas Concert)

উল্লেখ্য, ‘কিক’ ছবির ‘ইয়ার না মিলি’ এবং ‘মুঞ্জ্যা’ ছবির ‘তারাস’ গানের জন্য পরিচিত জ্যাসমিন স্যান্ডলাস সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে ‘শরারত’, ‘রং দে লাল এবং ‘জাইয়ে সাজনা’ গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে তিনি দেশজুড়ে বিভিন্ন শহরে কনসার্ট করছেন। গত মাসে হায়দরাবাদের একটি অনুষ্ঠানে তিন ঘণ্টা দেরিতে পৌঁছানো এবং লিপ-সিঙ্ক করার অভিযোগেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। (Jasmine Sandlas Concert)

আরও পড়ুন :-Airtel গ্রাহকদের জন্য খুশির, আনলিমিটেড 5G নিয়ে বড় সিদ্ধান্ত সংস্থার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment