ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবার জ্যোতিষশাস্ত্রে পা বাড়ালো Jio, নতুন অ্যাপেই মিলবে কুষ্ঠী বিচার থেকে দৈনিক রাশিফল

Jio Astro
---Advertisement---

স্মার্টফোনে এখন প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI. এবার সেই প্রযুক্তির সাহায্যেই জ্যোতিষশাস্ত্রের দুনিয়ায় পা রাখল রিলায়েন্স Jio. সংস্থার ডিজিটাল পরিষেবার তালিকায় যুক্ত হলো নতুন অ্যাপ ‘JioAstro’. বৈদিক জ্যোতিষশাস্ত্রের প্রচলিত নিয়মের সঙ্গে AI প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই অ্যাপে মিলবে ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ, দৈনিক রাশিফল থেকে শুরু করে AI জ্যোতিষীর সঙ্গে সরাসরি কথোপকথনের সুবিধা। সাধারণ রাশিফলের বদলে ব্যবহারকারীর জন্মতথ্যের ভিত্তিতে ব্যক্তিগত জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ দেওয়াই এই অ্যাপের মূল লক্ষ্য।

Jio Astro App: জন্মছক বুঝিয়ে দেবে AI জ্যোতিষী

Jio Platforms Limited-এর তৈরি এই অ্যাপে ব্যবহারকারীদের জন্মতারিখ, জন্মসময় ও জন্মস্থান দেওয়ার পর তৈরি হবে ব্যক্তিগত কুণ্ডলী। সেই জন্মছকের ভিত্তিতেই পাওয়া যাবে বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত বিশ্লেষণ। ইংরেজি, হিন্দি, মারাঠি ও গুজরাতি ভাষায় AI জ্যোতিষীর সঙ্গে কথা বলার সুযোগও থাকছে।

অ্যাপটিতে রয়েছে লগ্ন বা D1 এবং নবাংশ বা D9 চার্ট দেখার সুবিধা। উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয়, দুই ধরনের ফরম্যাটেই দেখা যাবে জন্মছক। পাশাপাশি ৪০টিরও বেশি যোগ শনাক্ত করে তার ব্যাখ্যা দিতে পারবে অ্যাপটি। মাঙ্গলিক, কালসর্প, পিতৃদোষ ও গ্রহণদোষের মতো বিভিন্ন দোষ বিশ্লেষণের সুবিধাও রয়েছে।

এ ছাড়া রয়েছে বিমশোত্তরী দশার সময়রেখা, গ্রহের অবস্থান পরিবর্তনের আপডেট এবং শনির সাড়ে সাতির বিশ্লেষণ। ‘Life Snapshot’ ফিচারের মাধ্যমে কর্মজীবন, সম্পর্ক, স্বাস্থ্য, অর্থ এবং আধ্যাত্মিকতা নিয়েও সংক্ষিপ্ত ধারণা পাওয়া যাবে।

দৈনিক রাশিফল থেকে পরিবারের কুষ্ঠী, সবই এক অ্যাপে

অ্যাপের ‘My Life’ বিভাগে মিলবে জন্মছক অনুযায়ী ব্যক্তিগত দৈনিক রাশিফল। সেখানে শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ সময়ের মতো তথ্যও থাকবে। শুধু তাই নয়, আগের দিনের জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ দেখার পাশাপাশি আগামী এক বছরের পূর্বাভাসও পাওয়া যাবে।

একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজনের পারিবারিক প্রোফাইল তৈরি করা যাবে। ফলে পরিবারের প্রত্যেকের জন্মছক আলাদা করে সংরক্ষণ ও দেখা সম্ভব। শুভ অনুষ্ঠানের জন্য মুহূর্ত নির্ধারণ, বার্ষিক বর্ষফল এবং তিথি, নক্ষত্র, যোগ ও করণ-সহ দৈনিক পঞ্জিকার সুবিধাও রয়েছে। প্রয়োজনে জ্যোতিষ সংক্রান্ত রিপোর্ট PDF ফরম্যাটে ডাউনলোডও করতে পারবেন ব্যবহারকারীরা।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় জোর Jio র

অনেকেই মনে হতে পারে এই অ্যাপে নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে কিনা। তবে এ ব্যাপারে সকলকে আশ্বস্ত করে সংস্থা জানিয়েছে, ব্যবহারকারীদের জন্ম সংক্রান্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত করে রাখা হবে। এই তথ্য বিক্রি করা বা বিজ্ঞাপনের কাজেও ব্যবহার করা হবে না বলেও দাবি Jio-র। পাশাপাশি জ্যোতিষ সংক্রান্ত কোনও সমস্যা নিয়ে ভয় দেখিয়ে প্রতিকারমূলক পরিষেবা কেনার জন্য ব্যবহারকারীদের চাপ দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছে সংস্থা।

বর্তমানে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে JioAstro অ্যাপটি। বৈদিক জ্যোতিষশাস্ত্রের প্রচলিত পদ্ধতির সঙ্গে AI প্রযুক্তির এই মেলবন্ধন ব্যবহারকারীদের কতটা আকৃষ্ট করে, এখন সেটাই দেখার।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now