আগে Aadhaar কার্ডে ঠিকানা ও ফোন নম্বর বদলের জন্য Aadhaar কেন্দ্রে যেতে হতো। এখন সেসব অতীত। Aadhaar app ‘UIDAI’- এর মাধ্যমে এবার বাড়িতে বসেই আপডেট করতে পারবেন Aadhaar কার্ডের ঠিকানা ও ফোন নম্বর। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) জানিয়েছে যে জনসাধারণের মধ্যে নতুন Aadhaar App ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটি মাত্র ৩ মাসের মধ্যে ২ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন (meity says new aadhaar app)।
মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, নতুন আধার অ্যাপটি সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। মাত্র ৩ মাসের মধ্যে ২ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করছেন। যা পরিষেবাগুলিকে মানুষের হাতের মুঠোয় এনে জীবনযাত্রাকে সহজ করে তুলেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৮ লক্ষেরও বেশি মানুষ এই নতুন আধার অ্যাপ ব্যবহার করে তাদের মোবাইল নম্বর আপডেট করেছেন। একইভাবে, প্রায় ৬ লক্ষ মানুষ তাদের ঠিকানা আপডেট করার জন্য এই অ্যাপটি ব্যবহার করেছেন। মন্ত্রকের মতে, সাধারণ মানুষের মধ্যে এই অ্যাপের ব্যবহার কেবল বাসিন্দাদের আস্থার প্রতিফলনই নয়, বরং আধার পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও ব্যবহার-বান্ধব করে তোলার ক্ষেত্রে এই নতুন অ্যাপের ভূমিকা গুরুত্বপূর্ণ।
নতুন অ্যাপের ৪টি সেরা স্মার্ট ফিচার কী কী:
পুরোনো এম-আধার (mAadhaar) অ্যাপটিকে পুরোপুরি বন্ধ করে এই নতুন আধুনিক অ্যাপটি নিয়ে এসেছে UIDAI। নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এতে যুক্ত করা হয়েছে বেশকিছু স্মার্ট ফিচার।
ফেস অথেন্টিকেশন (Face Verification): আঙুলের ছাপ বা ওটিপি (OTP) ছাড়াও শুধুমাত্র মুখের ছবি স্ক্যান করে উপস্থিতি প্রমাণ এবং আধার যাচাই করা যাবে।
সিলেক্টিভ ডেটা শেয়ারিং: আধার যাচাইয়ের সময় আপনাকে পুরো তথ্য দিতে হবে না। উদাহরণস্বরূপ, থিয়েটারে টিকিট কাটার সময় বা হোটেলে চেক-ইন করার সময় আপনি চাইলে শুধু আপনার বয়স বা নামটুকু শেয়ার করতে পারবেন। বাকি তথ্য বা সম্পূর্ণ আধার নম্বর গোপন থাকবে।
বায়োমেট্রিক লক: অ্যাপের মাধ্যমে মাত্র একটি ক্লিকেই আপনার আঙুলের ছাপ এবং আইরিস ডেটা লক বা আনলক করে রাখা যাবে। ফলে আপনার ডেটার অপব্যবহার হওয়ার কোনো সুযোগ থাকবে না।
ফ্যামিলি প্রোফাইল: একটি মাত্র স্মার্টফোনে পরিবারে মোট ৫ জন সদস্যের আধার প্রোফাইল যুক্ত করে রাখা যাবে।
বিরাটদের IPL জয়কে সম্মান, বিশেষ RCB Edition ফোন আনছে Nothing
কীভাবে ডাউনলোড করবেন?
নিরাপত্তার স্বার্থে কোনো থার্ড-পার্টি ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করবেন না। গুগল প্লে স্টোর (Android) বা অ্যাপল অ্যাপ স্টোরে (iOS) গিয়ে “Aadhaar” লিখে সার্চ করুন। অ্যাপের পাশে সরকারি ‘পেহচান’ (Pehchan) লোগোটি দেখে অফিশিয়াল অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপটিতে বাংলাসহ ভারতের মোট ১৩টি ভাষা রয়েছে।
নেটওয়ার্ক না থাকলেও করা যাবে কল, নতুন ফোন এনে তাক লাগাল BSNL











