ওডিশার পুরীর শ্রীজগন্নাথ মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের কাছে খাজা শুধু মিষ্টি নয়, ভক্তি ও প্রসাদের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ খাবার। (Puri Khaja Raid) সেই খাজা তৈরির জায়গাতেই মিলল চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ। বৃহস্পতিবার মন্দির সংলগ্ন এলাকায় খাদ্য সুরক্ষা দফতর ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল একাধিক অনিয়ম। নষ্ট করা হল প্রায় ৪ কুইন্টাল খাজা।
Puri Khaja Raid: চার দোকান ও কারখানায় অভিযান
পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের প্রবেশপথ সংলগ্ন এলাকায় চারটি বড় খাজার দোকান ও উৎপাদন কেন্দ্রে হানা দেন আধিকারিকরা। পুরীর শহরের ডিএসপি রশ্মিরঞ্জন মহাপাত্র জানান, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাজা তৈরি হচ্ছিল। তিনি জানান, ‘অভিযানের সময় আমরা দেখতে পাই যে ব্যবহৃত উপকরণের মানও অত্যন্ত নিম্নমানের’।
Puri Khaja Raid: কাঠের প্ল্যাটফর্মেই তৈরি হচ্ছিল খাজা
অভিযানে দেখা যায়, যে কাঠের প্ল্যাটফর্মে খাজা বেলা ও তৈরি করা হচ্ছিল, সেটিই কর্মীরা দাঁড়ানোর জায়গা হিসেবেও ব্যবহার করছিলেন। একই জায়গায় রাখা হচ্ছিল খাবার ও অন্য উপকরণ। খাদ্য সুরক্ষা আধিকারিক বেদশ্রী সাহু জানান, নিম্নমানের বেশ কিছু উপকরণ বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
দিল্লিতে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, তিন নাবালক-সহ ধৃত ৪
Puri Khaja Raid: জরিমানা ৪৫ হাজার টাকা
চারটি দোকান ও উৎপাদন কেন্দ্রকে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং চার কুইন্টাল খাজা নষ্ট করা হয়েছে।
ভক্তদের বিশ্বাস নিয়ে প্রশ্ন
প্রতিদিন হাজার হাজার ভক্ত মন্দিরের আশপাশ থেকে খাজা কেনেন। পুরীর বাসিন্দা ও ভক্ত শঙ্কর দাসের কথায়, ‘ভক্তরা গভীর বিশ্বাসে খাজাকে জগন্নাথের প্রসাদ হিসেবে গ্রহণ করেন’। তাঁর দাবি, ‘এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাজা তৈরি করা ভক্তদের বিশ্বাসের সঙ্গে প্রতারণা’। সারা বছর ধরে নিয়মিত অভিযান চালানোরও দাবি জানিয়েছেন তিনি। (Puri Khaja Raid)












1 thought on “জগন্নাথের প্রসাদে ভেজাল, পুরীতে কারখানায় নষ্ট ৪ কুইন্টাল খাজা”