---Advertisement---
lifezone nursing home

দলের ভাঙন ঠেকাতে দিল্লি রওনা অভিষেকের, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন না মমতা?

June 6, 2026 10:19 PM
Abhishek Banerjee
---Advertisement---

আজই দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের যোগ দেওয়ার কথা ছিল। তাই রবিবার দু’জনে দিল্লি যাবেন বলে ঠিক ছিল। কিন্তু পরিকল্পনা পাল্টে শনিবার একাই দিল্লি গেলেন অভিষেক। বিধানসভার পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলও ভাঙনের মুখে। তাই একদিন আগেই অভিষেকের দিল্লি রওনা হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

রবিবার দিল্লিতে অভিষেকের (Abhishek Banerjee) কী কী কর্মসূচি রয়েছে, এখনও স্পষ্ট নয়। তৃণমূলের তরফে এনিয়ে কিছু জানানো হয়নি। ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি আদৌ যোগ দেবেন কি না তা জানা যায়নি। রাজনৈতিক মহলে জল্পনা, সংসদীয় দলে ভাঙন ঠেকানোর চেষ্টা করবেন তিনি। মনে করা হচ্ছে, সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। কারণ বিধায়কদের পরে তৃণমূল সাংসদেরাও অভিষেকের বিরুদ্ধেই মুখ খুলেছেন। ফলে তাঁর পক্ষে ভাঙন ঠেকানো সম্ভব কি না তা বুঝে উঠতে পারছেন না তৃণমূলের শীর্ষ নেতারাও।

এদিকে, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর ‘ইন্ডিয়া’ জোট বড় ধরনের ধাক্কা খায়। কারণ জোটের অন্যতম প্রধান দুই দল—তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং দ্রাবিড় মুনেত্র কাঝাগাম (ডিএমকে)—যথাক্রমে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়ে। তামিলনাড়ুতে জোটসঙ্গী কংগ্রেস তাদের সঙ্গ ত্যাগ করে বিজয়ের নেতৃত্বাধীন ‘তামিলাগা ভেট্রি কাঝাগাম’ (টিভিকে)-এর সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ায় ডিএমকে বিরোধী জোটের বৈঠক বয়কট করার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও নিজস্ব অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েছে।

নিরাপত্তা কমল ক্ষুব্ধ লালু-রাবড়ির, RJD প্রধানের বাড়ি পাহারা দিলেন দলের কর্মীরাই

ইন্ডিয়া জোটের বৈঠকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং শিবসেনা (ইউবিটি)-র সভাপতি উদ্ধব ঠাকরেও দিল্লির এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment