রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উচ্ছিষ্ট ফুল আর বর্জ্য নয়, ধূপবাতি তৈরির পরিকল্পনায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল

---Advertisement---

রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মসংস্থান ও উৎপাদনমুখী নানা উদ্যোগের উপর জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই এবার পরিবেশ সংরক্ষণ এবং স্বনির্ভরতার পথে এক অভিনব পরিকল্পনার কথা জানালেন নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্দিরে পুজোর পর অবশিষ্ট থেকে যাওয়া ফুল, মালা এবং অন্যান্য পুজো সামগ্রীকে আর বর্জ্য হিসেবে ফেলে না দিয়ে তা থেকে ধূপবাতি তৈরির পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। ( Agnimitra Paul )

মন্ত্রীর এই ঘোষণার পর বিশেষভাবে আশার আলো দেখছে বীরভূমের অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সেখানে এসে মা তারার চরণে ফুল, মালা ও নানা উপাচার নিবেদন করেন। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ উচ্ছিষ্ট ফুল জমা হয় মন্দির চত্বরে। এতদিন এই ফুল ও পুজোর সামগ্রী নিষ্পত্তি করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। ( Agnimitra Paul )

দীর্ঘদিন ধরে তারাপীঠ এলাকায় পুজোর বর্জ্য ফেলে দেওয়াকে কেন্দ্র করে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছিল। একসময় মন্দিরের অবশিষ্ট ফুল ও অন্যান্য পুজো সামগ্রী সংলগ্ন দ্বারকা নদীতে ফেলে দেওয়া হতো। এর ফলে নদীর জল দূষিত হতো। পরে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে মল্লারপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সমস্যার সমাধানে এগিয়ে আসে। গত কয়েক বছর ধরে তারা নিয়মিতভাবে মন্দির থেকে উচ্ছিষ্ট ফুল সংগ্রহ করে জৈব সার তৈরির কাজ করছে। এখনও প্রতিদিন সেই সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। ( Agnimitra Paul )

শুধু শওকত নয়, নজরুল আলি মণ্ডলকে গ্রেফতারের দাবি বিধায়ক দেবাশিস ধরের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “উচ্ছিষ্ট ফুল আর বর্জ্য নয়, ধূপবাতি তৈরির পরিকল্পনায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল”

Leave a Comment