রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Allegation Against BJP Leader: ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, সাজানো ঘটনা, মত দলের

Published on: April 27, 2026
Allegation Against BJP Leader
---Advertisement---

ভোটের আগে বীরভূমের সিউড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা দেবাশিষ ঘোষাল। অভিযুক্ত বিজেপি নেতা সিউড়ির ৬ নম্বর ওয়ার্ডের ১২৪ নম্বর বুথ সভাপতি। এক মহিলাকে ধর্ষনের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ। আজ অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। যদিও বঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনের আগে দেবাশিষ ঘোষালের বিরুদ্ধে এই অভিযোগকে একটি রাজনৈতিক চক্রান্ত বলেই মনে করছে বিজেপি। (Allegation Against BJP Leader)

এই ঘটনা প্রসঙ্গে দেবাশিষ ঘোষালের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, এক মহিলাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৩৩২, ৩৬৪ ধারায় মামলা রুজু হয়েছে। যদিও অভিযুক্তের দাবি তিনি নির্দোষ এবং ভোটের আগে তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে। আপাতত দেবাশিষের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। আগামী শুনানির দিনে তার জামিনের আবেদন করা হবে।

Modi’s Audio Message: ভোটপ্রচার শেষে বাংলার মানুষের উদ্দেশ্যে মোদীর অডিয়ো বার্তা, কী বললেন তিনি?

এই মামলা প্রসঙ্গে বীরভূম জেলার বিজেপির সহ সভাপতি দীপক দাস বলেন, দেবাশিষ ঘোষালের বিরুদ্ধে করা এই মামলা আসলে রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। ওই মহিলার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরেই এই অভিযোগ। মহিলার অভিযোগ মিথ্যা এবং তার মেডিকেল রিপোর্ট ও সেই কথাই জানাচ্ছে বলে দাবি করেন তিনি। (Allegation Against BJP Leader)

অন্যদিকে বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, শুধুমাত্র ক্ষমতাশালী লোক বলে কোন মহিলার সঙ্গে এরকম আচরণ করা ঠিক নয়। যদিও মহিলা সঠিক সময় অভিযোগ দায়ের করেছেন এবং নিজের জবানবন্দী দিয়েছেন। অভিযুক্ত ১৪ দিনের জেল হেফাজত হয়েছে কাজেই ভবিষ্যতে এই মামলার সুবিচার হবে বলেই আশাবাদী তিনি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Allegation Against BJP Leader: ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, সাজানো ঘটনা, মত দলের”

Leave a Comment