---Advertisement---
lifezone nursing home

Amit Shah In Kolkata : রাজ্যে নতুন সরকার গঠনের আগে কলকাতায় শাহ, বিমানবন্দরে স্বাগত জানানো হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে

May 8, 2026 2:43 PM
---Advertisement---

কলকাতায় পৌঁছে নতুন বিজেপি সরকার গঠন প্রক্রিয়া তদারকি করতে শুক্রবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল সাড়ে এগারোটা নাগাদ বিমান অবতরণের পর বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, দিলীপ ঘোষ- সহ দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে স্বাগত জানান। (Amit Shah In Kolkata)

বিমানবন্দরের মহিলারা ঢাক বাজিয়ে শাহকে স্বাগত জানান। বাইরে ঢাক বাজিয়ে শাহকে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে বহু মানুষ বিমানবন্দরের বাইরে ভিড় জমান শাহও ব্যারিকেড থেকে বাইরে বেরিয়ে এসে আমজনতার সঙ্গে হাত মেলান। মিশে যান আমজনতার মাঝে। এরপর বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরের দিকে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতারা। দক্ষিণেশ্বরে পৌঁছে মা ভবতারণীর মন্দিরে পুজো দেন এবং প্রার্থনা করেন। মন্দির প্রাঙ্গণে তাঁকে ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। (Amit Shah In Kolkata)

দক্ষিণেশ্বর মন্দির থেকে সোজা চলে যান কলকাতার নিউ টাউনের একটি হোটেলে। আজ বিকেল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিধায়ক দলের বৈঠক হবে। এতে ২০৭ জন নবনির্বাচিত বিধায়ক উপস্থিত থাকবেন। অমিত শাহ এই বৈঠকে সভাপতিত্ব করবেন এবং রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। শনিবার সকাল দশটায় ব্রিগেডে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা এতে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠনের এই ঐতিহাসিক মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি তাৎপর্যপূর্ণ।(Amit Shah In Kolkata)

আরও পড়ুন : “দিদি, আপনি হারেননি”, তৃণমূলের ভরাডুবির পর মমতার পাশে অখিলেশ


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment