রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বারুইপুরে গণপিটুনিকাণ্ডে গ্রেফতার আরও ১, ধৃত বেড়ে ৮

baruipur news
---Advertisement---

বারুইপুর গণপিটুনিকাণ্ডে গ্রেফতার আরও ১। ইন্দ্রজিৎ মণ্ডল হত্যা মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। সূত্রের খবর, বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাকিম লস্কর ওরফে ‘কেলে’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের সূর্যপুর এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় (baruipur news)।

গণপিটুনির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী দলের আধিকারিকরা। পুলিশের অনুমান, তদন্তের অগ্রগতিতে আগামী দিনে আরও গ্রেফতারি বাড়তে পারে (baruipur news)।

আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলেছিলেন, ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন। মুখ্যমন্ত্রী ইন্দ্রজিতের বাড়িতে যান।তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের হাতে তুলে দেওয়া হয় ২৫ লক্ষ টাকার চেক। এছাড়াও এই হত্যা মামলায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান ।

এরপর গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন। সেখানে যুবককে হত্যার ঘটনায় কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরেই পুলিশের ধরপাকড় শুরু হয়। তারপরই বারুইপুরের সূর্যপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এই মামলায় প্রথমে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পাঁচ জনই আদালতের নির্দেশে আপাতত পুলিশি হেফাজতে।

তারপর আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বেআইনি জমায়েত, অশান্তি বাধানো, সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃত ভাবে জনসাধারণকে আঘাত এবং গণপিটুনির মাধ্যমে হত্যার মামলা রুজু করা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বারুইপুরে গণপিটুনিকাণ্ডে গ্রেফতার আরও ১, ধৃত বেড়ে ৮”

Leave a Comment