---Advertisement---
lifezone nursing home

Assembly Elections 2026 : কলকাতায় ২৯ এপ্রিল ভোট, তবু ২৩ তারিখ থেকেই টানা বন্ধ মদের দোকান!

April 21, 2026 2:43 PM
Assembly Elections 2026
---Advertisement---

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে কড়া নির্দেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন (Assembly Elections 2026)। ভোটপ্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে ২৩ ও ২৯ এপ্রিল, এবং গণনা অনুষ্ঠিত হবে ৪ মে। এই সূচিকে সামনে রেখে কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রতিটি দফার ভোটের অন্তত ৪৮ ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট এলাকায় সম্পূর্ণভাবে মদ বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ থাকবে। অর্থাৎ ভোটের আগের দুই দিন থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত কোনওভাবেই মদ বিক্রি, পরিবেশন বা সরবরাহ করা যাবে না।
হঠাৎ করে কার্যত প্রথম দফার নির্বাচনের চার দিন আগে মদ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ নিয়ে জল্পনা উঠছিল। কিন্তু কলকাতায় ভোট ২৯ এপ্রিল হওয়া সত্বেও ২৩ এপ্রিল থেকেই সমস্ত মদের কাউন্টার গুলি বন্ধ করে দেওয়া হয়।

এই নিষেধাজ্ঞা শুধু মদের দোকানেই সীমাবদ্ধ নয়। হোটেল, রেস্টুরেন্ট, বার, ক্লাব—সব ধরনের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানেও একই নিয়ম কার্যকর থাকবে। এমনকি যেসব জায়গায় বৈধ লাইসেন্স রয়েছে, সেখানেও নির্দিষ্ট সময়ের মধ্যে মদ পরিবেশন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কলকাতায় তো ২৩ তারিখ ভোট নেই। তাহলে? এই প্রথম নির্বাচন কমিশনের বড় ঘোষণা। প্রথম দফায় ভোট না থাকলেও ২৩ এপ্রিল থেকেই কলকাতায় মদের দোকান বন্ধ। হোটেল-রোস্তোরাঁ-বার-ক্লাবেও মদ বিক্রি, পরিবেশন ও সরবরাহ বন্ধ। ভোটের কারণে এই ‘ড্রাই ডে’-র নির্দেশ জারি কমিশনের। বাংলায় প্রথম দফায় যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে এদিন রাত ৯টা থেকে মদ বিক্রি নিষিদ্ধি করে দিয়েছিল আবগারি দফতর।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই নির্দেশ কার্যকর করতে রাজ্যজুড়ে নজরদারি আরও জোরদার করা হবে। পুলিশ ও আবগারি দফতর যৌথভাবে অভিযান চালাবে, যাতে কোনওভাবেই নিয়ম ভাঙা না হয়। নির্বাচন ঘিরে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।

কমিশনের (Assembly Elections 2026) নির্দেশ অনুযায়ী, প্রতিটি দফার ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার আগের ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সম্পূর্ণভাবে মদ বিক্রি, বিতরণ বা পরিবেশন নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা শুধু মদের দোকানেই সীমাবদ্ধ নয়—হোটেল, রেস্তোরাঁ, বার, ক্লাব বা যে কোনও সরকারি-বেসরকারি জায়গাতেও তা প্রযোজ্য হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment