রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মুখ্যমন্ত্রীর নির্দেশেই অ্যাকশনে পুলিশ, বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতার কংগ্রেস নেতা

Published on: September 11, 2026
---Advertisement---

বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাস। বৃহস্পতিবার রাতে টালিগঞ্জের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেফতারি হয়। (Bageshwar Baba)

ভবানীপুরে প্রতিবাদ

সম্প্রতি রাজ্যে এসে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বাগেশ্বর বাবা। একটি অনুষ্ঠানে তিনি দুর্গাপুজোর সময় বাঙালিদের আমিষ খাওয়ার অভ্যাস নিয়ে মন্তব্য করেন। ওই সময়ে আমিষ খাওয়া মানুষদের ‘পাখণ্ডী’ বা ভণ্ড বলেও উল্লেখ করেন। তাঁর এই মন্তব্যের পরেই বিভিন্ন মহলে প্রতিবাদ শুরু হয়। (Bageshwar Baba)

বাগেশ্বর বাবার মন্তব্যের বিরুদ্ধে ভবানীপুরে তাঁর ছবি নিয়ে প্রতিবাদ করেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, সেই প্রতিবাদের সময় তাঁর ছবি পোড়ানো হয়। সেই ঘটনাতেই অতনু দাসকে গ্রেফতার করা হয়েছে।

বিধানসভা থেকে নির্দেশ

বৃহস্পতিবার বিধানসভায় বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভবানীপুর থানার সামনে কয়েকজনকে ছবি পোড়াতে দেখেছেন। পুলিশ কমিশনারকে তিনি ওই ব্যক্তিদের গ্রেফতার করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন।’’ এর কয়েক ঘণ্টার মধ্যেই টালিগঞ্জের বাড়ি থেকে অতনু দাসকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়। (Bageshwar Baba)

কংগ্রেসের প্রশ্ন

গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদের দাবি, রাজনৈতিক আন্দোলনে কুশপুতুল বা ছবি পোড়ানো নতুন ঘটনা নয়। অতীতেও একাধিক রাজনৈতিক নেতা ও ব্যক্তির কুশপুতুল পোড়ানো হয়েছে। কিন্তু তার জন্য এ ভাবে মামলা বা গ্রেফতারির নজির নেই বলেই দাবি তাঁর। কংগ্রেসের প্রশ্ন, বাগেশ্বর বাবা বাঙালি হিন্দুদের আমিষ খাওয়ার বিষয়ে মন্তব্য করলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ তাঁর মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হল কেন, সেই প্রশ্নই তুলেছে দল। (Bageshwar Baba)

আরও পড়ুন :- “এত মানুষ থাকবে কোথায়?” পুরো মুখে হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স বাতিলে সরব দিলীপ


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “মুখ্যমন্ত্রীর নির্দেশেই অ্যাকশনে পুলিশ, বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতার কংগ্রেস নেতা”

Leave a Comment