রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাইপাসের পর এবার লেকটাউন, জনপ্রিয় রেস্তোরাঁয় ফের ফুড সেফটি অভিযান

Published on: September 11, 2026
---Advertisement---

লেকটাউনের সিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে শুক্রবার আচমকাই পৌঁছে গেল ফুড সেফটি দফতরের দল।(Shimla Biryani) রেস্টুরেন্টে ঢুকে খাবার ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন আধিকারিকরা। সংগ্রহ করা হয় খাবারের নমুনাও। পাশাপাশি রেস্টুরেন্টে ব্যবহৃত জল, ফুড সেফটি রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষিত কর্মী সংক্রান্ত নথিও পরীক্ষা করা হয়। এর আগে বাইপাসের ধারে সিমলা বিরিয়ানির একটি শাখার লাইসেন্স বাতিল হওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার লেকটাউনের শাখায় ফুড সেফটি দফতরের অভিযানে নতুন করে নজরে এল রেস্টুরেন্টটির খাদ্য সুরক্ষা ব্যবস্থা। (Shimla Biryani)

জলের বোতল নিয়ে প্রশ্ন

লেকটাউনের রেস্টুরেন্টে ব্যবহৃত জলের বিষয়টিও খতিয়ে দেখেন ফুড সেফটি আধিকারিকরা। জানা গিয়েছে, রেস্টুরেন্টের জন্য স্থানীয় এক ভেন্ডারের কাছ থেকে জলের বোতল কেনা হয়। সেই জলের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন এবং নথিপত্র রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। (Shimla Biryani)

প্রশিক্ষিত কর্মী নিয়েও প্রশ্ন

রেস্টুরেন্টের ফুড সেফটি রেজিস্ট্রেশন নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, বাপ্পা মণ্ডল নামে এক ব্যক্তি ফুড সেফটি সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর নামেই রেস্টুরেন্টে ফুড সেফটি রেজিস্ট্রেশন করা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে বর্তমানে বাপ্পা মণ্ডলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি। (Shimla Biryani)

পরীক্ষার জন্য পাঠানো হবে নমুনা

অভিযানের সময় রেস্টুরেন্ট থেকে বেশ কিছু খাবারের নমুনা সংগ্রহ করা হয়। সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে। পাশাপাশি রেস্টুরেন্টের লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত অন্যান্য নথিও পরীক্ষা করছেন আধিকারিকরা। (Shimla Biryani)

নথিপত্র এবং খাবারের নমুনার পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। শুক্রবারের এই অভিযান ঘিরে লেকটাউনের সিমলা বিরিয়ানির খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন :- মুখ্যমন্ত্রীর নির্দেশেই অ্যাকশনে পুলিশ, বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতার কংগ্রেস নেতা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “বাইপাসের পর এবার লেকটাউন, জনপ্রিয় রেস্তোরাঁয় ফের ফুড সেফটি অভিযান”

Leave a Comment