রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“ও অন্যায় করেছে, গুলি খেয়েছে”, প্রভাসের মৃত্যুতে তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য স্ত্রীর

Prabhas Mondal Wife
---Advertisement---

বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর পর এবার সামনে এল তার (Prabhas Mondal Wife) স্ত্রী চাঁপা মণ্ডলের প্রতিক্রিয়া। স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার না করে, বরং বিয়ের পর তার নানা আচরণ ও অত্যাচারের কথা তুলে ধরে চাঁপা বলেন, প্রভাসের বিরুদ্ধে অভিযোগ সত্যি বলেই তিনি মেনে নিয়েছেন।

প্রভাস মণ্ডলের মৃত্যুর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে (Prabhas Mondal Wife) চাঁপা মণ্ডল বলেন, “ও করেনি, এটা বলতে পারছি না। বিয়ের পর ওর অনেক নোংরামো দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে সংসার করেছি। আমি মেনেই নিয়েছি যে ও করেছে।”

পুলিশের গুলিতে প্রভাসের মৃত্যুর প্রসঙ্গেও কোনও আক্ষেপ শোনা যায়নি তাঁর কথায়। (Prabhas Mondal Wife) চাঁপা বলেন, “ও অন্যায় করেছে, দোষ করেছে, গুলি খেয়েছে। এটা নিয়ে বলার কিছু নেই।”

স্বামীর মৃতদেহ গ্রহণের বিষয়ে তিনি জানান, বারুইপুরে যেতে বলা হলেও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, “বাড়ির সবাই যদি রাজি হয়, তবে মৃতদেহ আনা হবে।”

(Prabhas Mondal Wife) চাঁপা আরও জানান, তাঁদের একটি ছেলে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রভাস কোনও কাজকর্ম করত না, বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকত।

উল্লেখ্য, বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার হওয়া প্রথম অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পরে পুলিশের পাল্টা গুলিতে আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

“ও মরেছে, শান্তি পেয়েছি”, বারুইপুরকাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে মায়ের বিস্ফোরক প্রতিক্রিয়া


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on ““ও অন্যায় করেছে, গুলি খেয়েছে”, প্রভাসের মৃত্যুতে তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য স্ত্রীর”

Leave a Comment