রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“ও মরেছে, শান্তি পেয়েছি”, বারুইপুরকাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে মায়ের বিস্ফোরক প্রতিক্রিয়া

Baruipur Incident
---Advertisement---

(Baruipur Incident) বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যুর পর আবেগঘন হলেও কঠোর প্রতিক্রিয়া দিলেন তার মা সন্ধ্যা মণ্ডল। ছেলের মৃত্যুতে শোক নয়, বরং শান্তি পেয়েছেন বলেই জানালেন তিনি। এমনকি মৃতদেহ দেখতে বা গ্রহণ করতেও অস্বীকার করেছেন প্রভাসের মা।

(Baruipur Incident) বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর খবর মঙ্গলবার ভোরে তার বাড়িতে গিয়ে জানায় পুলিশ। সেই সময় পুলিশের কাছে নিজের প্রতিক্রিয়ায় সন্ধ্যা মণ্ডল স্পষ্ট ভাষায় বলেন, “ও যে গেছে, তাতেই আমার শান্তি। নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে, ওর যে মৃত্যু হয়েছে, ভালোই হয়েছে।”

সন্ধ্যা দেবীর দাবি, পুলিশ তাঁকে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে বললেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তাঁর কথায়, “দেখে আর কী করব! আমার যাওয়ার শক্তি নেই। আমি দেখতে চাই না। মৃতদেহও আনব না। তোমরা যা করার করো।”

ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গেও কোনও রাখঢাক করেননি তিনি। জানান, প্রভাস তাঁর কথা শুনত না, দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। তাই তার কর্মকাণ্ডের দায় তিনি নিতে চান না। তাঁর কথায়, “যেখানে মায়ের কথাই শুনল না, সেখানে আমার আর কিছু বলার নেই।”

উল্লেখ্য, (Baruipur Incident) বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়া প্রথম অভিযুক্ত ছিলেন প্রভাস মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় পুলিশের দাবি, এনকাউন্টার আপডের শিটের সদস্য রনি সরকারের রিভলবার ছিনিয়ে নেয় প্রভাস, গুলি চালায় তখন নিজেদের বাঁচাতে অর্ঘ্য মন্ডল গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে আহত হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বারুইপুরে ‘এনকাউন্টার’! পুলিশের গুলিতে নিহত মূল অভিযুক্ত


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on ““ও মরেছে, শান্তি পেয়েছি”, বারুইপুরকাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে মায়ের বিস্ফোরক প্রতিক্রিয়া”

Leave a Comment