---Advertisement---
lifezone nursing home

Bjp Song: বঙ্গ বিজেপির নতুন গান, দেদার বাজাচ্ছেন কর্মী-সমর্থকেরা, সমাজ মাধ্যমে ভাইরাল

May 6, 2026 4:57 PM
Bjp Song
---Advertisement---

ভোট প্রচারে পদ্ম শিবিরের শ্লোগান ছিল ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’। ভোটের আবহে বঙ্গ সফরে এসে গত ১৭ জানুয়ারি মালদহের জনসভায় এই শ্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিঙ্গুরের সভায়ও একই স্লোগান তুলেছিলেন তিনি। প্রধানমন্ত্রী সেই শ্লোগানকে নিয়ে বাঁধা হয়েছিল গান। নির্বাচনা প্রচারে বিজেপির কর্মী-সমর্থকেরা দেদার বাজিয়ে ছিলেন (Bjp Song)। পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছিল শ্লোগান সমৃদ্ধ সেই গান।


অবশেষে ভোটের ফলাফলে তৃণমূলের দুর্গে ধস নামিয়ে বঙ্গ জুড়ে ফুটল পদ্ম ফুল। ৪ মে আমজনতার রায়ে পালাবদল ঘটেছে রাজ্যে। গেরুয়া ঝড় তুলে বঙ্গে ২০৭ আসনে জয় পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। শ্লোগানের স্বার্থকতার জয় হয়েছে পদ্ম শিবিরে।
বাংলা জয়ের পর নতুন শ্লোগান বাঁধল পদ্মশিবির। ‘পাল্টেছে এই বার, এল বিজেপি সরকার’। বাঁধল নতুন গানও। শুধুমাত্র গান নয়। গানের সঙ্গে মানানসই তথ্যচিত্র। গানের কথায় মাধ্যমে প্রতিশ্রুতি পূরণের আশ্বাস পদ্ম শিবিরের। প্রকাশ করা হয়েছে দু’মিনিট দৈর্ঘ্যের একটি নতুন গান। ভোটের আগে আমজনতার জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়ছিল, গানের কথায় তা উঠে এসেছে।


নতুন গানের কথায় বলা হচ্ছে, শিক্ষা এ বার ঊর্ধ্বগামী সিঁড়িতে পা রাখবে। রাজ্যে আর বেকারত্ব থাকবে না। বাংলা থেকে রাজনৈতিক দাদাগিরির সংস্কৃতি ঘোচানোর আশ্বাসও দেওয়া হয়েছে ওই গানে। রয়েছে আরও নানা প্রতিশ্রুতির কথা।
সমাজ মাধ্যমে নতুন গানের ভিডিয়ো প্রকাশ হতেই তা ভাইরাল হয়েছে। দলের বিজয় উৎসবে বাজছে ভিডিয়োর সেই গান।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার ভোটকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে গানের গুরুত্ব বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তৃণমূল, বিজেপি এমনকি বামেরাও ভোটের আগে বিভিন্ন সভা-সমাবেশে নিজেদের তৈরি গান বাজাচ্ছেন। কয়েক বছর আগে তো বিজেপিতে বাবুল-সুপ্রিয় থাকাকালীন একটি গানকে কেন্দ্র করে চরম বিতর্ক উঠেছিল। সেই বিতর্কের জল আদালত পর্যন্ত গড়ায়।
তবে বিতর্ক যাই হোক না কেন, রাজ্যে শাসন ক্ষমতা অর্জনের পরে তাদের শ্লোগান এবং গানেরও উপযোগিতা রয়েছে বলে মনে করছে পদ্ম শিবির।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment