---Advertisement---
lifezone nursing home

Chandranath Rath Murder Case: টোল প্লাজার FASTag-এর সূত্রে ফাঁস খুনের ছক! চন্দ্রনাথ হত্যাকাণ্ডে গ্রেফতার ৩ শার্প শ্যুটার

May 11, 2026 12:07 PM
Chandranath Rath Murder Case
---Advertisement---

শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে (Chandranath Rath Murder Case) বড় সাফল্য পেল তদন্তকারী দল। উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার করা হয়েছে তিন শার্প শ্যুটারকে। পুলিশের দাবি, অত্যন্ত পরিকল্পিতভাবে সুপারি নিয়েই এই খুন করা হয়েছিল। ইতিমধ্যেই রবিবার ধৃতদের কলকাতায় এনে ভবানীভবনে রাতভর দফায় দফায় জেরা করা হয়েছে। সোমবার ধৃতদের বারাসত আদালতে পেশ।

তদন্তকারীদের দাবি, খুনের তদন্তে সবচেয়ে বড় সূত্র মিলেছে FASTag পেমেন্ট থেকে। (Chandranath Rath Murder Case) চন্দ্রনাথ রথকে খুন করতে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটি বালি টোলপ্লাজা হয়ে ঘটনাস্থলে ঢুকেছিল। টোল প্লাজার সিসিটিভি ফুটেজে সেই গাড়ির গতিবিধি ধরা পড়েছে। এরপর FASTag-এর অনলাইন পেমেন্টের তথ্য খতিয়ে দেখে একটি ইউপিআই লিঙ্কের সন্ধান পান তদন্তকারীরা। সেই সূত্র ধরেই ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয় এবং ধীরে ধীরে সামনে আসে গোটা খুনের ছক।

(Chandranath Rath Murder Case) পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে ভিকি সিং, রাজদেও সিং এবং রাজ সিং নামে এক শার্প শ্যুটার। রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা হলেও বিহারের বক্সারে থাকত। খুনের পর গ্রেফতারি এড়াতে সে অযোধ্যায় গা ঢাকা দিয়েছিল বলে জানা গিয়েছে। এছাড়াও গাড়ির চালককেও আটক করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল।

জানা গিয়েছে, মায়াং শর্মা নামে এক ব্যক্তি টোল প্লাজায় অনলাইন পেমেন্ট করেছিলেন। সেই ইউপিআই লিঙ্ক থেকেই তদন্তকারীরা শার্প শ্যুটারদের নাগাল পান। এখন প্রশ্ন উঠছে, এই সুপারি কারা দিয়েছিল? শুধুই ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পিছনে বড় কোনও অপরাধচক্র বা রাজনৈতিক যোগ রয়েছে? সেই দিকেই এখন নজর তদন্তকারী আধিকারিকদের।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তাঁর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথ। গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় (Chandranath Rath Murder Case)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথের গাড়ির সামনে আচমকাই একটি চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। ফলে তাঁর গাড়ির গতি থেমে যায়। ঠিক সেই সময় দু’দিক থেকে বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। তারপর চন্দ্রনাথ এবং তাঁর চালককে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। তাঁর রহস্যমৃত্যুর পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। বিরোধী শিবির থেকে শুরু করে শাসকদল— সব মহলেই এই খুনকাণ্ড নিয়ে চাপানউতোর শুরু হয়। ঘটনার তদন্তে প্রথম থেকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছিল।

আজ, সোমবার ধৃত তিন শার্প শ্যুটারকে বারাসত আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বলেই সূত্রের খবর। আদালতে পেশের পরই এই বহুচর্চিত হত্যাকাণ্ডের আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

‘মাথা গরম’ দক্ষিণবঙ্গের, উত্তরের মেজাজ কুল, সপ্তাহের শুরু কেমন থাকবে আবহাওয়া?: Chandranath Rath Murder Case: টোল প্লাজার FASTag-এর সূত্রে ফাঁস খুনের ছক! চন্দ্রনাথ হত্যাকাণ্ডে গ্রেফতার ৩ শার্প শ্যুটার

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment