গাছ আমাদেরকে পরিবেশের দেওয়া একটি শ্রেষ্ঠ উপহার। আর সেই উপহারের রক্ষণাবেক্ষণ করা আমাদেরই দায়িত্ব। আজ, ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে মায়ের স্মৃতিকে সম্মান জানিয়ে নিজের বাড়িতে গাছ লাগালেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। যে বাড়িতে তিনি বাংলাদেশ থেকে বাবা-মাকে নিয়ে এসে থাকার ব্যবস্থা করেছিলেন, সেই বাড়িতেই তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ করেন তিনি। বাবা-মায়ের স্মৃতিবিজড়িত সেই বাড়িতে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিধায়ক। (Environment Day Celebration)
৫ জুন বিশ্বজুড়ে পরিবেশ দিবস পালন হয়। তাই এদিন সোনারপুর বিডিও অফিসের উদ্যোগে লাঙলবেড়িয়ায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সেই কর্মসূচিতেই যোগ দেন রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুরের বিডিও, বনদপতরের আধিকারিক এবং সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতিও। সেখানে গাছ লাগানোর পাশাপাশি সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানান সোনারপুর দক্ষিণের বিধায়ক।
উইকএন্ডে শিয়ালদার দুই শাখায় বাতিল একাধিক ট্রেন, জেনে নিন বিস্তারিত
এরপর রাজপুর-সোনারপুর পুরসভার হরিনাভী প্রধান কার্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিধায়ক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একাধিক জায়গায় গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেন রূপা গঙ্গোপাধ্যায়। (Environment Day Celebration)
এদিন কর্মসুচি শেষে তিনি জানান, পরিবেশকে বাঁচিয়ে রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তবে শুধু গাছ লাগানোই নয় একই সঙ্গে যেই গাছটি লাগানো হলো সেটির পরিচর্যার দায়িত্বও যে আমাদেরকে নিতে হবে, সে কথাও মনে করিয়ে দিলেন রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)।









