রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Garga Chatterjee Arrested: কার্তুজ সহ গ্রেফতার ‘বাংলা পক্ষ’র গর্গ চট্টোপাধ্যায়, EVM নিয়ে প্ররোচনার অভিযোগ

Garga Chatterjee Arrested
---Advertisement---

নির্বাচনের পরে থেকেই একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজনীতি। এবার কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেফতার হলেন ‘বাংলা পক্ষ’-র অন্যতম মুখ গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee Arrested)। মূলত ইভিএম (EVM) নিয়ে প্ররোচনামূলক মন্তব্য এবং গুজব ছড়ানোর অভিযোগে তাঁকে লালবাজারে তাকে গ্রেফতার করেছে বলে খবর। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। আগামিকাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে। এছাড়াও বিভিন্ন সূত্রে খবর, গর্গকে গ্রেফতারের সময় তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO)-র কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কলকাতা উত্তরের ডিইও-র অভিযোগের ভিত্তিতে এদিন গর্গকে গ্রেফতার করা হয়।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন গর্গ। তিনি প্রশ্ন তুলেছিলেন, রাতে সিল করে রাখার পরে কেন গণনার সময়ে কেন ইভিএম খারাপ হচ্ছে? শুধু তাই নয়, ভোট দিতে বের হওয়ার আগে ভালো করে ভিভিপ্যাট দেখে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন গর্গ।

অন্যদিকে, এর আগেও কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রার অনুমতি না দেওয়ার অভিযোগ তোলে ‘বাংলা পক্ষ’। তাদের দাবি, পয়লা বৈশাখে শোভাযাত্রা করতে চেয়ে কমিশনের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। পুলিসের দাবি, ভোট চলাকালীন ইভিএম নিয়ে মন্তব্য করে আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘন করেছে গর্গ। 

চাকরিতে বাঙালির অগ্রাধিকার এবং সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারের দাবি তুলে ২০২৬-এর নির্বাচনে প্রচারের আলোয় ছিলেন গর্গ। তাঁর এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং ‘বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ হিসেবে দাবি করছেন তাঁর অনুগামীরা। লালবাজার সূত্রে খবর, আজ রাতেই গর্গকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment