রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Habra Bomb Rescue: ভোটের মুখে হাবড়ায় তাজা বোমা উদ্ধার, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত এলাকা

Published on: April 27, 2026
Habra Bomb Rescue
---Advertisement---

উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারের শেষ দিনে সোমবার সকালেই চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ সড়াই নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হল আটটি তাজা বোমা (Habra Bomb Rescue) । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলকেও খবর দেওয়া হয়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কয়েকজন শিশু স্কুলের সামনে খেলতে গিয়ে বোমাগুলি দেখতে পায়। এরপরই খবর দেওয়া হয় গ্রামবাসীদের। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনবহুল এলাকায় এতগুলো বোম পাওয়া যাওয়ায়। ভোটের আবহে এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার নিরাপত্তা নিয়ে।

(Habra Bomb Rescue) ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শান্ত হাবড়াকে অশান্ত করার জন্য পরিকল্পিতভাবে বিজেপি এই বোমা মজুত করেছে। তৃণমূল নেতা জাকির হোসেন বলেন, “শান্ত হাবড়াকে অশান্ত করার জন্য পুরো বিজেপির চক্রান্ত। প্রথম থেকেই বিজেপি নানা রকম চক্রান্ত করে আসছে। এখানে ৯০ শতাংশ শিক্ষিত মানুষের বাস। এটা বিজেপির লোকজনই করেছে। এখানে আগে কখনও সমস্যা হয়নি, শান্তিপূর্ণভাবেই ভোট হয়।”

West Bengal Election 2026: ভোটের আগে কার্যত রণক্ষেত্র জগদ্দল, গ্রেফতার তৃণমূল কাউন্সিলারসহ ৪: Habra Bomb Rescue: ভোটের মুখে হাবড়ায় তাজা বোমা উদ্ধার, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত এলাকা

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। বিজেপির অভিযোগ, মানুষ যাতে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে না যেতে পারে, সেই উদ্দেশ্যেই এলাকায় বোমা রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা অমিত দাস বলেন, “সকালবেলায় বাচ্চারা খেলতে গিয়ে বোমা দেখতে পায়। আমাদের এখানে কোনওদিন অশান্তি হয়নি। ভোটের আগে হঠাৎ এমন ঘটনা কেন হল, সেটা জানতে চাই। এই প্রথম এমন ঘটনা ঘটল।”

আর এক বাসিন্দা জুলফিকার আলি লিটন জানান, “বাড়িতে ছিলাম। হঠাৎ খবর পাই স্কুলের পাশে তাজা বোমা পড়ে রয়েছে। পুলিশকে খবর দিই। পুলিশ এসেছে। গ্রামবাসীরা ভীষণ আতঙ্কে রয়েছে। ভোটের সময় আমাদের গ্রাম সবসময় শান্ত থাকে।”

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা বোমাগুলি সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে হাবড়ায়।(Habra Bomb Rescue)

Mitali Bag Car Vandalism: মুখে,জিভে ঢুকেছে কাচ, আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালী বাগ: Habra Bomb Rescue: ভোটের মুখে হাবড়ায় তাজা বোমা উদ্ধার, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত এলাকা

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment