স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর সফরের পরেই কড়া পদক্ষেপ নিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা । বৈধ নথিপত্র না থাকায় ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নোটিশ পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দফতরের। নোটিশ জারি করেছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) অসিতকুমার দেওয়ান।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রাম—দুই স্বাস্থ্য জেলার একাধিক হাসপাতাল পরিদর্শন করেন। কোথাও স্বাস্থ্য পরিষেবায় সন্তোষ, আবার কোথাও প্রকাশ করেন । সফরের পরদিনই ডায়াগনস্টিক সেন্টারগুলির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়। (West Bengal Health News)
বৈধ নথি না থাকায় নোটিশ
সাংবাদিক বৈঠকে অসিতকুমার দেওয়ান জানান, কয়েক মাস আগেই জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নিয়ম না মানায় একাধিক কেন্দ্র বন্ধ করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে কিছু কেন্দ্র ফের চালু হয়ে যায়। পরে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা ফের পরিদর্শন করে দেখেন। ২৮টি সেন্টারের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই। তাই আপাতত সেগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ নথি জমা দিয়ে অনুমোদন পাওয়ার পরই সেগুলি ফের চালু করা যাবে। (West Bengal Health News)
নিয়ম ভাঙলে ছাড় নয়
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, নিয়ম না মেনে কোনও নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার চলতে পারে না। নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুর—দুই স্বাস্থ্য জেলার সিএমওএইচ-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, কাগজপত্র ও বাস্তব পরিষেবার মধ্যে অমিল ধরা পড়লেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। এরপর বিষয়টি স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। সেখানে মালিক বা কর্তৃপক্ষের বক্তব্য বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যে নতুন সরকার গঠনের পর স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা ও নিয়ম মেনে পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য দফতর যে কড়া অবস্থান নিয়েছে, এই পদক্ষেপ তারই অংশ বলে মনে করছে প্রশাসন। (West Bengal Health News)
আরও পড়ুন :- বেগম রোকেয়ার সমাধিতে তসলিমা, মৌলবাদের বিরুদ্ধে কড়া বার্তা








